
মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সুপ্রিয় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প: প্রত্যুপকার’ থেকে আরো ৯টি ‘জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করা হলো।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘প্রত্যুপকার’ রচনার প্রধান দুই চরিত্র কারা?
উত্তর: ‘প্রত্যুপকার’ রচনার প্রধান দুই চরিত্র হলো- আলী ইবনে আব্বাস এবং তার আশ্রয়দাতা।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতাকে মুক্তির আদেশ দেওয়ার পর কী করেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতাকে মুক্তির আদেশ দেওয়ার পর তাকে নিজের কাছে আনার নির্দেশ দেন।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতাকে কীভাবে সম্ভাষণ করেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতাকে প্রীতি-প্রফুল্লচিত্তে সাদর বচনে সম্ভাষণ করেন।
প্রশ্ন: খলিফা কী কারণে আশ্রয়দাতার প্রতি ভুল ধারণা পোষণ করেছিলেন?
উত্তর: দুষ্ট প্রকৃতির লোকেরা মিথ্যা দোষারোপ করায় খলিফা আশ্রয়দাতার প্রতি ভুল ধারণা পোষণ করেছিলেন।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতাকে কী কী উপহার দেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতাকে মহামূল্যবান পরিচ্ছদ, সুসজ্জিত দশটি অশ্ব, দশটি খচ্চর, দশটি উট উপহার দেন।
প্রশ্ন: খলিফা দামেস্কের রাজপ্রতিনিধির কাছে কী পাঠান?
উত্তর: খলিফা দামেস্কের রাজপ্রতিনিধির কাছে একটি অনুরোধপত্র পাঠান।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতার জন্য পাথেয় হিসেবে কী দেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতার জন্য পাথেয় হিসেবে বহুসংখ্যক অর্থ দেন।
প্রশ্ন: আশ্রয়দাতা মুক্তি পাওয়ার পর কোথায় ফিরে যান?
উত্তর: আশ্রয়দাতা মুক্তি পাওয়ার পর দামেস্কে তার নিজ বাসস্থানে ফিরে যান।
প্রশ্ন: খলিফার সঙ্গে আলী ইবনে আব্বাসের কথোপকথন কীভাবে আশ্রয়দাতাকে মুক্তি দেয়?
উত্তর: আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার মানবিক গুণাবলি তুলে ধরেন, যা খলিফার মন পরিবর্তন করে তাকে মুক্তি দিতে সহায়ক হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









