
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর
সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : বাংলাদেশ: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৬। আমাদের সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয়-
ক. ২০১১ সালের ৩০ জুন
খ. ২০১১ সালের ২০ জুন
গ. ২০১০ সালের ৩০ জুন
ঘ. ২০১২ সালের ৩০ জুন
৩৭। বাংলাদেশের পরিচয় বাংলাদেশ একটি-
ক. রাজতান্ত্রিক রাষ্ট্র
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. সাম্প্রদায়িক রাষ্ট্র
ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র
৩৮। আমাদের সংবিধানে কতটি ভাগ রয়েছে?
ক. ১১ খ. ১২
গ. ১৩ ঘ. ১৪
৩৯। আমাদের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৬০টি
খ. ১৫৮টি
গ. ১৫৬টি
ঘ. ১৫৩টি
৪০। আমাদের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৪১। আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
৪২। নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি?
i. জাতীয়তাবাদ
ii. সমাজতন্ত্র
ii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii
গ. i ঘ. i, ii ও iii
৪৩। সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে?
ক. ইসলাম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
উত্তর: ৩৬। ক, ৩৭। ঘ, ৩৮। ক, ৩৯। ঘ, ৪০। ক, ৪১। ক, ৪২। ঘ, ৪৩। ক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









