
মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : মানবধর্ম’ থেকে আরো ৩টি এবং ‘কবিতা : বঙ্গভূমির প্রতি’ থেকে ২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
কবিতা : মানবধর্ম
উদ্দীপকটি পড়ে ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘মানুষ দেখিয়া মানুষ ভজিয়া মানুষ হওরে ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’
৫৮। উদ্দীপকটির মূলভাব ‘মানবধর্ম’ কবিতার মূলভাবের সাথে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?
ক) মানুষের শ্রেষ্ঠত্ব
খ) ধর্মের শ্রেষ্ঠত্ব
গ) বংশের গৌরব
ঘ) জাতের গৌরব
৫৯।‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়’ পঙ্ক্তিটির ভাবার্থ হচ্ছে-
i) উৎপত্তিস্থলে সব পানির রঙ এক
ii) জন্মের সময় সব মানুষ সমান থাকে
iii) জাত গ্রহণ করে কেউ জন্মায় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) iiও iii ঘ) i, ii ও iii
৬০। ‘মানবধর্ম’ কবিতায় ‘বেড়ে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) দামি খ) বাড়ন্ত
গ) জুয়ায় ঘ) ব্যাপ্ত
উত্তর: ৫৮. ক, ৫৯. খ, ৬০. ঘ।
কবিতা : বঙ্গভূমির প্রতি
নিচের উদ্দীপকটি পড়ে ১ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘ফারজানা ছোট বেলা থেকেই আমেরিকার স্বপ্নে বিভোর। এক সময় ডিভি লটারি পেয়ে চলে যায় সেখানে। মাঝে মাঝে দেশে আসলেও চলে যাওয়ার জন্য ছটফট করে। সেখানে স্ত্রী-সন্তান নিয়ে সে সুখেই বাস করছে।’
১। ফারজানা ও মাইকেল মধুসূদনের মধ্যে বৈসাদৃশ্য হলো-
i) স্বদেশ ভাবনায় ii) ভাষাপ্রীতির
iii) প্রবাসে অবস্থান করায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
২। উক্তভাব সম্বলিত চরণ হচ্ছে-
i) কিন্তু যদি রাখ মনে
ii) ফুটি যেন স্মৃতি জলে
iii) জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii গ) i ও ii ঘ) i ও iii
উত্তর : ১. ক, ২. গ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









