ডিআইইউতে ৫ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
ডিআইইউতে ৫ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত।
ads


ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে গত ১৯ নভেম্বর ৫ম আন্তঃবিভাগ বিতর্ক (ডিআইইউ) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘এই সংসদ মনে করে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণে বাজারের চেয়ে মানবিক মর্যাদা অধিক গুরুত্বপূর্ণ’এই প্রতিপাদ্য নিয়ে অত্র ইউনিভার্সিটির শিক্ষক-ছাত্র মিলয়াতনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রধান বক্তা ছিলেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান  ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তিন দিনব্যাপী এই বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩২টি দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও যুক্তিনির্ভর বিতর্কের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইন বিভাগের দল ‘সেন্টেন্স অফ ডেথ’। রানার্স-আপ হয় ফার্মেসি বিভাগের দল ‘টিম উন্মেষ। প্রতিযোগীতায় প্রধান বক্তা হিসেবে নির্বাচিত হন প্রীতম সরকার।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী এবং  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।