পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান
পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান।
ads

 পিয়ারা আক্তার 
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
সুপ্রিয় পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায়: পদার্থের গঠন’ থেকে  ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কী কী করা যায়?
উত্তর: পরিবেশ দূষণ কমানোর জন্য বাসাবাড়ির বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া যেতে পারে তা হলো-
বর্জ্য আলাদা করা: পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য  যেমন- প্লাস্টিক, কাগজ, কাচ এবং অ-পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করে ফেলা।
জৈব বর্জ্য দিয়ে কম্পোস্ট তৈরি: রান্নাঘরের সবজির খোসা, ফলের খোসা ইত্যাদি থেকে কম্পোস্ট সার তৈরি করা।
প্লাস্টিক পুনর্ব্যবহার: পানির বোতল, প্যাকেট বা প্লাস্টিক সামগ্রী  পুনঃব্যবহার করা।
কাগজ ও পিচবোর্ড রিসাইকেল করা: পুরোনো বই, খাতা, কার্টন সংগ্রহ করে পুনর্ব্যবহারের জন্য রিসাইকেল করা।
বর্জ্য পদার্থ যত্রতত্র না ফেলা: বর্জ্য পদার্থ যত্রতত্র না ফেলে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা ও নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা।
অপ্রয়োজনীয় জিনিস কম ব্যবহার, পুনরায় ব্যবহার: অপ্রয়োজনীয় জিনিস কম ব্যবহার করা এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস বেশি ব্যবহার করা।