
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগের পর প্রিমিয়ার ডিভিশন দাবা লিগেও প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সিটি ক্লাব। গত প্রথম বিভাগ লিগের চ্যাম্পিয়ন দল তারা। ফলে তারা এবার প্রিমিয়ারে খেলছে। তবে নাম কাওয়াস্তে নয় শক্তিশালী এবং চ্যাম্পিয়ন ফাইটিং দলই গড়তে যাচ্ছে সিটি ক্লাব। জানান সিটি ক্লাবের দাবা কর্মকর্তা মেহেদি হাসান পরাগ। দাবা ফেডারেশনের নিয়ম অনুযায়ী একটি দল দুইজন বিদেশী গ্র্যান্ডমাস্টারকে দলে নিতে পারবে। সিটি ক্লাব এক ইরানিসহ দুই বিদেশী গ্র্যান্ডমাস্টার আনার চেষ্টা করছে। তবে দেশের একমাত্র সক্রিয় দাবাড়– এবং ফেডারেশন সেক্রেটারি গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সিটি ক্লাবের হয়ে খেলবেন কি না তা নিশ্চিত নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









