
ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার শাস্তির মুখে পড়লেন বাংলাদেশের ব্যাটার তৌহিদ হৃদয়। আলোর স্বল্পতায় খেলা কেন দেরিতে বন্ধ করা হলো এ নিয়ে আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদ করেন তিনি। তবে এ নিয়ে আক্রমণাত্মক ও অশোভন আচরণ করায় তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দু’টি ডিমেরিট পয়েন্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








