দায়িত্ব নিয়েই পরিবর্তন চান পচেত্তিনো
ads

 ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে কঠিন সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুঃসময়ে থাকা রেড ডেভিলসদের দায়িত্ব নিয়েই নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। শুধু কোচ পরিবর্তন নয়, দলের খেলার ধরন, মানসিকতা ও সংস্কৃতিতেও পরিবর্তন আনতে চান তিনি। ওল্ড ট্রাফোর্ডে নিজের প্রথম সাক্ষাৎকারে ক্লাবকে জয়ের ধারায় ফেরানোর প্রত্যয় জানিয়েছেন নতুন এই কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে শুরুর পর পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে রয়েছে ইউনাইটেড। এখন পর্যন্ত মৌসুমে প্রিমিয়ার লিগে একটি ম্যাচ জয় জিততে পেরেছে তারা। ভীষণ কঠিন পরিস্থিতিতে ম্যানইউর দায়িত্ব নিয়েছেন পচেত্তিনো। মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হয়ে বুধবার ক্যারিংটনে দলের সাথে কাজ শুরু করেছেন এই আর্জেন্টাইন কোচ। তার প্রথম ম্যাচ আগামীকাল লিভারপুলের বিপক্ষে। এর আগে দলের খেলোয়াড়দের সামর্থ্যরে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। পচেত্তিনো বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে পড়ে না থেকে দলের সম্ভাবনার দিকে নজর দিতে হবে। খেলোয়াড়দের মধ্যে জয়ের মানসিকতা ফিরিয়ে আনার পাশাপাশি কঠোর পরিশ্রমের সংস্কৃতি গড়ে তুলতে চাই। একই সাথে রক্ষণভাগের দুর্বলতা কাটানো এবং দলীয় সংহতি বাড়ানোও পরিকল্পনার অংশ।’
জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় নেয়ার সুযোগ থাকলেও আপাতত বর্তমান স্কোয়াড নিয়েই কাজ করতে চান আর্জেন্টাইন কোচ। তবে দলকে শক্তিশালী করতে ভবিষ্যতে নতুন খেলোয়াড় আনার বিষয়েও তার মতামত থাকবে। লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে পচেত্তিনোর নতুন চ্যালেঞ্জ।