জন্মদিনে শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দেন : নয়া দিগন্ত।
ads

 নিজস্ব প্রতিবেদক  

নিজের জন্মদিনে শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার দুপুরে বনানীতে নৌ বাহিনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পরে মসজিদের বাইরে শিশু-কিশোরদের খেলার সামগ্রী বিতরণ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জন্মদিনে আজকে শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিয়েছেন। তিনি তাদের খোঁজ-খবর নিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপহারের মধ্যে ছিল ফুটবল, বাস্কেট বল এবং নেট। তিনি শিশুদের বলেন, তোমরা সবাই মিলে খেলাধুলা করবে।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিশু-কিশোররা আনন্দে আত্মহারা হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা প্রধানমন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়।
শিশুরা সমস্বরে বলে উঠে, ‘আংকেল হ্যাপি বার্থ ডে।’ জবাবে  প্রধানমন্ত্রী  হেসে বলেন, থ্যাংক ইউ। বৃষ্টিতে ভেজো না। ঠাণ্ডা লেগে যাবে। আসসালামু আলাইকুম। শিশু-কিশোররাও প্রধানমন্ত্রীকে বলে, ‘আসসালামু আলাইকুম আংকেল।’