
বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
‘মানবিক সৃজনশীলতা, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহার উৎসাহিত করা, নতুন প্রতিভাকে স্বীকৃতি দেয়া এবং দেশের সৃজনশীল নির্মাতাদের মধ্যে সংযোগ তৈরি করা।
গত ১২ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ২৭টির বেশি জেলা থেকে পাঁচ হাজারের বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিও ও ফ্যাশন- এই চার বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে দেড় কোটির বেশি মানুষের কাছে প্রচারণা চালানো হয়।
জমা পড়া কাজ থেকে নির্বাচিত ৬০ জন চূড়ান্ত প্রতিযোগীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে ব্র্যান্ড ব্যবস্থাপনা, গল্প বলার কৌশল, সৃজনশীল পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তী সময়ে তাদের বাস্তবভিত্তিক সৃজনশীল কাজের দায়িত্ব দেওয়া হয়, যা অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রিজম কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং প্রশিক্ষয়, অভিজ্ঞতা বিনিময় ও শিল্পপ্রতিষ্ঠানের সাথে সংযোগ তৈরির মাধ্যমে দেশের এআইনির্ভর সৃজনশীল শিল্পের জন্য দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তোলার দীর্ঘমেয়াদি উদ্যোগ।
প্রাণ-আরএফএলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী অংশীদার দ্য ডেইলি স্টার ও সিবস সল্যুশন। এ ছাড়া সহযোগিতায় রয়েছে আস্থা আইটি, ভিওএসইউ এআই, এলএফ ইনকোরপোরেশন, টেন মিনিট স্কুল, মেরুন ইন-করপোরেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









