
নয়া দিগন্ত ডেস্ক
ঢাকা ও পাবনা শহরের মধ্যে এখন থেকে চলাচল করবে দু’টি আন্তঃনগর ট্রেন। বৃহস্পতিবার বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দু’টির উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলমন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে। দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে কাজ করছে সরকার। টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









