পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে প্রয়োজন এম এ সালামের মতো দেশপ্রেমিক : আনোয়ার হোসেন আবুড়ী
ads


পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে এম এ সালামের মতো দেশপ্রেমিক ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী। তিনি বলেন, পরাজিত শক্তি দেশে অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধ সৃষ্টির ষড়যন্ত্র করছে। বিভিন্ন ডেডলাইন দিলেও জনগণ আর কখনোই তাদের ফিরে আসার সুযোগ দেবে না।
গতকাল শুক্রবার আলহাজ এম এ সালামের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর মুসলিম লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এম এ সালাম ছিলেন সততা, দেশপ্রেম ও সমাজসেবার প্রতীক। শিল্প, শিক্ষা ও সমাজকল্যাণে তার অবদান চিরস্মরণীয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর মুসলিম লীগের আহ্বায়ক মো: হামিম নাজমী। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের মুখপাত্র জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় নেতা এসআই ইসলাম মিলন, তারেক জমির সজীব, অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন, শেখ আব্দুল কাইয়ুম, ডাক্তার হাজেরা বেগম প্রমুখ।