
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে দোয়া চেয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী হাটহাজারীর ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করাসহ ধর্মীয় ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে চলেছেন।
শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে জুমার নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর জন্য দোয়ার দরখাস্ত জানিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘মহান আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেক হায়াত দান করুন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মুসলিম উম্মাহর জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, মহান আল্লাহ তাকে হায়াতে তৈয়্যবা দান করুন।’
বার্ষিক এই মাহফিলে বিশিষ্ট আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









