
নিজস্ব প্রতিবেদক
দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩, ২৪ ও ২৫ নভেম্বর তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘৭০ সালা দস্তারবন্দী আন্তর্জাতিক মহাসম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ১২ হাজারেরও বেশি হাফেজ, আলেম ও মুফতির মাথায় সম্মাননা পাগড়ি ‘দস্তার-এ-ফজিলত’ ও জামিয়ার ৭০ বছরের তথ্য সংবলিত স্মারক তুলে দেয়া হবে।
রাজধানীর ধূপখোলার বিশাল মাঠে অনুষ্ঠিতব্য এ মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আল্লামা শামসুল হক ফরিদপুরীর (রহ:) হাতে গড়া এ জামিয়ার ৭০ বছর পূর্তি মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের শায়খুল হাদিস ও মুহতামিম আল্লামা আবদুল কুদ্দুস। সম্মেলনে ভারত ও পাকিস্তানের শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার এবং বাংলাদেশের প্রখ্যাত আলেম ও মাশায়েখরা অংশগ্রহণ করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিন প্রধান বয়ান করবেন পাকিস্তান থেকে আসা মুফতি মুহাম্মদ তাকী উসমানী প্রথম দিন আরো বয়ান করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
দ্বিতীয় দিন আলোচনা পেশ করবেন ভারতের হরিয়ানার মাদরাসা ফয়জুল উলুম মেওয়াতের মুহতামিম মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতী, ভারতের মাদরাসায়ে মাদানিয়া তালিমুল কুরআনের মুহতামিম মাওলানা সায়্যিদ আযহার মাদানী, পাকিস্তানের মাওলানা আওরঙ্গজেব ফারুকী, ভারতের মাওলানা হুসাইন আহমদ পালনপুরী, ফেনীর মাওলানা নূরুল ইসলাম আদীব, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা খলীল আহমদ কুরাইশী এবং মুহতামিম মাওলানা আবদুল মতীন বিন হুসাইন।
সম্মেলনের শেষ দিন বয়ান করবেন ভারতের মুফতি আবুল কাসেম নোমানী। একই দিনে বয়ান করবেন পাকিস্তানের আমির মাওলানা ইলিয়াস গুম্মান, ভারতের মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী এবং পাকিস্তানের মাওলানা সায়্যিদ ফয়সাল নাদীম শাহ। আরো উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









