সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত।
ads

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ আল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাইসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন মাসুদ। পথে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর রাতে তার মৃত্যু হয়।