ভোলায় নতুন সম্ভাবনা নর্থ-৩কূপে গ্যাসের সন্ধান
ads

সাহাদাত শাহিন ভোলা

দেশে চলমান গ্যাস সঙ্কটের মধ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে দ্বীপজেলা ভোলায়। জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামের নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।
গত রোববার সকাল ৮টা ২০ মিনিটে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়। এর মাধ্যমে গ্যাসের প্রবাহ ও চাপ পরীক্ষা করা হচ্ছে। তিনটি সম্ভাবনাময় স্তরে পর্যায়ক্রমে পরীক্ষা শেষে কূপটির প্রকৃত উৎপাদন সমতা ও মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, চীনা প্রতিষ্ঠান সিনোপেকের মাধ্যমে খনন করা কূপটির গভীরতা তিন হাজার ৫২৬ মিটার। গত ৯ সেপ্টেম্বর এর খননকাজ শুরু হয়। খননকালে তিনটি সম্ভাবনাময় স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। গত ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন সম্পন্ন হয়। পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফোলাইনের চাপ পরীার ফলও সন্তোষজনক পাওয়া গেছে।
১৯৯৫ সালে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের মধ্য দিয়ে ভোলায় গ্যাস অনুসন্ধান শুরু হয়। পরবর্তী সময়ে বোরহানউদ্দিন ও সদর উপজেলায় আরো দু’টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। নর্থ-৩ কূপটি নিয়ে জেলায় মোট গ্যাসকূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ভোলার আগের ৯টি কূপে অবশিষ্ট গ্যাসের মজুদ প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট। এসব কূপের দৈনিক উৎপাদন সমতা ১৮২ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে বর্তমানে দৈনিক প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
এদিকে ভোলায় আরো পাঁচটি কূপ খননের কাজ চলছে। বাপেক্সের প্রত্যাশা, এসব কূপে পরিকল্পনা অনুযায়ী গ্যাস পাওয়া গেলে দৈনিক উৎপাদন সমতা আরো ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। এতে মোট উৎপাদন সমতা ২৮২ মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাপেক্সের মহাব্যবস্থাপক ও উৎপাদন বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন বলেন, নতুন কূপের তিনটি সম্ভাবনাময় স্তরে পর্যায়ক্রমে পরীক্ষা চালানো হবে। ফলাফল বিশ্লেষণের পর প্রকৃত উৎপাদন সক্ষমতা জানা যাবে।
নতুন কূপে গ্যাসের সন্ধানে আশাবাদী স্থানীয় বাসিন্দারাও। তাদের প্রত্যাশা, ভোলার গ্যাস স্থানীয়ভাবে কাজে লাগিয়ে গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি ও জেলার অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি হবে।