নবীনগরে রাতের আকাশে রহস্যজনক ড্রোন
ads

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কয়েকটি ইউনিয়নে গভীর রাতে রহস্যজনক ড্রোন উড়তে দেখা যাচ্ছে। এর পরদিন ভোরে বিভিন্ন স্থানে চুরি-ডাকাতির খবর ছড়ানোয় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহ ধরে লাউরফতেহপুর, জিনদপুর, ইব্রাহিমপুর ও শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের আকাশে ড্রোন দেখা যাচ্ছে। 
গত বুধবার রাতেও ড্রোন উড়তে দেখে মসজিদের মাইকে সতর্কবার্তা প্রচার করা হয়। শ্রীরামপুর গ্রামের রাকিব ও সোহাগ জানান, ড্রোন দেখার পর তারা আতঙ্কে সারা রাত পাহারা দিয়েছেন। ড্রোন ও চুরি-ডাকাতির মধ্যে যোগসূত্র আছে কি না, তা নিয়ে উদ্বিগ্ন তারা। স্থানীয়রা রাতের পুলিশি টহল বাড়ানো ও ঘটনার তদন্ত দাবি করছেন। 
থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, চুরি-ডাকাতির বিষয়ে তার কাছে তথ্য বা অভিযোগ নেই।