৩০ টাকা কেজি দরে চাল বিতরণ
ads

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় পোশাক কারখানার শ্রমিকদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার নোয়াদাঁও এলাকায় অবস্থিত ফকির গামের্ন্টে শ্রমিকদের মধ্যে জনপ্রতি ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে মোট পাঁচ টন চাল বিতরণ করা হয়। খাদ্য অধিদফতরের বিশেষ বরাদ্দের আওতায় এ কার্যক্রম চলছে। রূপগঞ্জের বিভিন্ন কারখানার শ্রমিকদের মাঝে প্রতি শুক্রবার এ চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা আরিফুল হক। বিতরণকালে উপস্থিত ছিলেন ফকির গার্মেন্টসের কর্মকর্তা হাবিব খান ও খাদ্য বিভাগের কর্মকর্তা আবদুল হালিম, মোমেন ও চন্দন। নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, শ্রমিকদের খাদ্যসহায়তা নিশ্চিত করতে সারা বছর বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হবে।