অপশক্তির নাশকতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী : জুবায়ের
ads

 সিলেট ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।
গতকাল শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রনেতাদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে দেশের গার্মেন্টস খাতকে ধ্বংসের অপচেষ্টা চলছে। 
সিলেট মহানগর নায়েবে আমির  ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির ডা. ফখরুল ইসলাম প্রমুখ।