শালিখায় সংস্কৃতিমন্ত্রীর সাথে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময়
ads

শালিখা (মাগুরা) সংবাদদাতা 

মাগুরার শালিখা উপজেলার সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। গতকাল শুক্রবার বেলা ৩টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন। 
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আবুল হাসনাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীয়া এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: লালটু মিয়া। 
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হুসাইন শিকদার, বিএনপি নেতা সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাস, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক আফসার উদ্দীন ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান। 
এ ছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা মো: ওসমান গণি সাঈফী, জেলা যুবদলের সহসভাপতি কায়জার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, স্বেচ্ছাসেবক দলের সৈয়েদ জাহিদুর রহমান জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।