
এএফপি
হোয়াইট হাউজের জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ব্যাপক সেবা বিপর্যয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট সাইবার হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হলো।
হোয়াইট হাউজের ওই সূত্র জানায়, কেয়ার্নক্রসকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন রয়েছে। মূলত এই গুরুত্বপূর্ণ পদটির জন্য প্রয়োজনীয় যোগ্যতা না থাকায় তাকে বরখাস্ত করা হয়েছে। আপাতত ভারপ্রাপ্ত জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। সূত্রের মতে, কেয়ার্নক্রসের চেয়ে ডেভিস এই পদের জন্য অধিকতর যোগ্য এবং তিনি ইতোমধ্যে সিনেটের অনুমোদনও পেয়েছেন। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় ধরনের প্রযুক্তিগত সেবা বিপর্যয় দেখা দেয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









