
রাশিয়ার সাথে চলমান যুদ্ধে অর্থনৈতিক ও সামরিক সঙ্কটে থাকা ইউক্রেনকে নতুন করে ৪৫ বিলিয়ন ইউরো ঋণ দেয়ার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। গত বুধবার কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এ প্রস্তাব ঘোষণা করেন। প্রস্তাবিত ঋণের অর্থ পরিশোধের দায় শেষ পর্যন্ত রাশিয়ার ওপর চাপানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)।
ফরাসি সংবাদমাধ্যম ল্য ফিগারো ও ল্য পারিজিয়াঁর খবরে বলা হয়েছে, ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত এই ঋণ ইউক্রেনের আগামী বছরের মোট অর্থায়ন ঘাটতির প্রায় দুই-তৃতীয়াংশ পূরণ করবে। ২০২৭ সালে দেশটির অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন আনুমানিক ৭০ বিলিয়ন ইউরো। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত তিন ধাপে এই অর্থ বিতরণ করা হবে।
ইইউ ৪৫ বিলিয়ন ইউরো দেয়ার পাশাপাশি বাকি অর্থের জোগান দিতে যুক্তরাজ্য, নরওয়ে, কানাডা ও জাপানের মতো মিত্র দেশগুলোর সহায়তা প্রত্যাশা করছে।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ‘ইউক্রেনের জন্য সমন্বিত সহায়তা ব্যবস্থা’ নামে নতুন এই উদ্যোগের ঘোষণা দেন উরসুলা ফন ডার লেয়েন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেনÑ অর্থনীতিবিষয়ক কমিশনার ভালদিস দোমব্রোভস্কিস এবং প্রতিরাবিষয়ক কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিয়ুস।
উরসুলা ফন ডার লেয়েন বলেন, আলোচনার টেবিলে ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখার জন্য এটিই সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছে ইউরোপীয় কমিশন।
এর আগে ইইউ ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরোর ঋণসহায়তা দেয়ার সিদ্ধান্ত নিলেও দেশটির অর্থনৈতিক সঙ্কট কাটেনি। রাশিয়ার অব্যাহত হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো তিগ্রস্ত হচ্ছে। ফলে যুদ্ধ পরিচালনা এবং রাষ্ট্রের দৈনন্দিন ব্যয় নির্বাহে কিয়েভকে আরো অর্থের প্রয়োজন হচ্ছে।
ইউরোপীয় কমিশনের অর্থনীতিবিষয়ক কমিশনার ভালদিস দোমব্রোভস্কিস বলেছেন, ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি রাশিয়ার ওপর চাপ বজায় রাখাও গুরুত্বপূর্ণ। তার ভাষায়, রাশিয়া কেবল শক্ত অবস্থানকেই গুরুত্ব দেয়।
তবে নতুন ঋণ প্রস্তাব নিয়ে ইইউ সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। হাঙ্গেরি, সেøাভাকিয়া, চেকিয়া ও বুলগেরিয়াসহ কয়েকটি দেশ এই ঋণ কর্মসূচিতে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেছে।
অন্য দিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস হুঁশিয়ারি দিয়েছেন, কোনো কোনো সদস্যরাষ্ট্র এই উদ্যোগে অংশ না নিলে ২০২৮-২০৩৪ সালের ইইউর বাজেট নিয়ে সমঝোতা বাধাগ্রস্ত হতে পারে।
নতুন ঋণ প্রস্তাবটি কার্যকর করতে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনে সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে।
ঋণ পরিশোধের বিষয়ে ইউক্রেনের পরিকল্পনা হলো, ভবিষ্যতে রাশিয়ার সাথে কোনো শান্তিচুক্তি হলে তাতে অন্তর্ভুক্ত যুদ্ধের তিপূরণ থেকে এই অর্থ ফেরত দেয়া হবে। তবে মস্কো তিপূরণ দিতে অস্বীকৃতি জানালে রাশিয়ার জব্দ করা সার্বভৌম সম্পদ ব্যবহারের অধিকার সংরণ করবে ইইউ। ভালদিস দোমব্রোভস্কিস এ বিষয়ে সতর্ক করে বলেছেন, রাশিয়া অর্থ পরিশোধ না করলে ইইউ জব্দ করা রুশ সার্বভৌম সম্পদ ব্যবহারের অধিকার রাখে।
এই উদ্যোগের মাধ্যমে এক দিকে ইউক্রেনের যুদ্ধকালীন অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা এবং অন্য দিকে রাশিয়ার ওপর কূটনৈতিক ও আর্থিক চাপ আরো জোরদার করতে চাইছে ইইউ। তবে প্রস্তাবটি বাস্তবায়নের েেত্র সদস্যদেশগুলোর রাজনৈতিক ঐকমত্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









