
ঋতু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্য দেখা দেয়। শীতের আগমনের আগে এ পরিবর্তনের প্রভাব পড়ে শিশুদের স্বাস্থ্যে। এ সময় সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁঁকি বাড়ে। বিশেষ করে নবজাতক ও পঁাঁচ বছরের কম বয়সী শিশুদের েেত্র বাড়তি সতর্কতা প্রয়োজন।
পোশাকে রাখুন ভারসাম্য : আবহাওয়া অনুযায়ী শিশুকে আরামদায়ক পোশাক পরান। সকালে ও রাতে ঠাণ্ডা বেশি থাকলে গরম কাপড় ব্যবহার করুন। তবে অতিরিক্ত কাপড় পরিয়ে শিশুকে ঘামিয়ে ফেলবেন না।
পরিচ্ছন্নতায় গুরুত্ব দিন : শিশুকে খাওয়ানোর আগে এবং বাইরে থেকে ঘরে ফেরার পর ভালোভাবে হাত ধুয়ে দিন। সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ যথাসম্ভব এড়িয়ে চলুন। শিশুর ব্যবহৃত তোয়ালে, কাপড় ও অন্যান্য সামগ্রী পরিষ্কার রাখুন।
পুষ্টিকর খাবার ও পানি : শিশুর বয়স অনুযায়ী পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। ছয় মাসের কম বয়সী শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ান। ছয় মাসের পর বয়স উপযোগী বাড়তি খাবার দিন। পর্যাপ্ত তরল গ্রহণেও নজর রাখুন।
ঘরের পরিবেশ রাখুন স্বাস্থ্যকর : ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। ধুলাবালি, সিগারেটের ধোঁয়া ও রান্নার ধোঁয়া থেকে শিশুকে দূরে রাখুন।
কখন চিকিৎসকের কাছে যাবেন : শিশুর শ^াস নিতে কষ্ট হলে, বুক দেবে গেলে, খেতে না পারলে, অস্বাভাবিক নিস্তেজ হয়ে পড়লে বা খিঁচুনি হলে দ্রুত হাসপাতালে নিন। তিন মাসের কম বয়সী শিশুর ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি জ্বর হলে জরুরি চিকিৎসা প্রয়োজন।
মনে রাখতে হবে, সাধারণ সর্দি-কাশি অধিকাংশ েেত্র ভাইরাসের কারণে হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে অ্যান্টিবায়োটিক বা কাশির ওষুধ দেবেন না। সচেতনতা ও সময়মতো চিকিৎসাই শিশুকে সুস্থ রাখতে পারে। - ইন্টারনেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









