
চারদিকে নদী-খাল আর পানিতে থইথই, তবু এক ফোঁটা পানযোগ্য মিঠাপানির জন্য প্রতিদিন জীবনযুদ্ধ করতে হচ্ছে দেশের দণি-পশ্চিম উপকূলের কোটি মানুষকে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঘন ঘন ঘূর্ণিঝড়, উজানে মিঠাপানির প্রবাহ কমে যাওয়া এবং অপরিকল্পিত চিংড়ি ঘেরের কারণে উপকূলীয় জনপদে লবণাক্ততার আগ্রাসন এখন ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে সাতীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকাগুলোতে পানির এই হাহাকার রীতিমতো মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। আর বিবিএস ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর কাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫ এর তথ্য বলছে, দেশের ৯৮.৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানির সেবা পান। কিন্তু প্রাপ্যতা, নাগালে থাকা ও দূষণমুক্ত হওয়ার শর্ত মেলালে নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পান মাত্র ৩৯.৩ শতাংশ। অর্থাৎ পানির উৎস প্রায় সবার আছে, কিন্তু পানি নিরাপদ নয়, ১০ জনে ছয়জনের বেশি মানুষের জন্য। ইউনিসেফের হিসাবে এটি দেশের ১০ কোটি ৬০ লাখের বেশি মানুষ। এই সঙ্কটের সবচেয়ে নির্মম চিত্র উপকূলে। সেখানে নদী, খাল, পুকুর আর সাগর সবই আছে, শুধু খাওয়ার মতো পানি নেই।
সরেজমিন ও পিকেএসএফের তথ্য বলছে, উপকূলীয় জনপদের বড় সঙ্কট নিরাপদ পানির অভাব। ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা ও অন্যান্য দূষকের উপস্থিতি অনেক এলাকায় সুপেয় পানির প্রাপ্যতা সীমিত করেছে। পুকুর ও জলাশয়ের পানিও সব সময় নিরাপদ নয়। এই সঙ্কটের সবচেয়ে বড় বোঝা বহন করেন নারী ও কিশোরীরা। পরিবারের পানির চাহিদা পূরণ করতে তাদের অনেক সময় দূরবর্তী উৎস থেকে পানি সংগ্রহ করতে হয়। এতে সময় ও শ্রমের অপচয় হয়; শিা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগও সীমিত হয়। পিকেএসএফ ও এনজিএফের আগের ঈড়সসঁহরঃু ঈষরসধঃব ঈযধহমব চৎড়লবপঃ (ঈঈঈচ) কর্মসূচির আওতায় পুকুরের পানি পরিশোধনব্যবস্থা (চড়হফ ঝধহফ ঋরষঃবৎÑচঝঋ) এবং লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছিল। এনজিএফের তথ্য অনুযায়ী, আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া ও দণি আটুলিয়ায় দু’টি পুকুরের পানি পরিশোধনব্যবস্থা স্থাপন করা হয়। এ ধারাবাহিকতায় পিকেএসএফ উপকূলীয় মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে সৌরশক্তিচালিত রিভার্স অসমোসিস প্রযুক্তির ১৮০টি ডিস্যালিনেশন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। খুলনা, বাগেরহাট ও সাতীরার নির্বাচিত জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় বাস্তবায়নাধীন এ উদ্যোগের বাজেট ৫০ লাখ মার্কিন ডলার। আন্তর্জাতিক জলবায়ু তহবিল অফধঢ়ঃধঃরড়হ ঋঁহফ-এর অর্থায়নে তিন বছর মেয়াদি প্রকল্পটির মাধ্যমে প্রায় এক লাখ ৮০ হাজার মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী সুপেয় পানির সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে। রিভার্স অসমোসিস প্রযুক্তিতে লবণাক্ত পানি থেকে অতিরিক্ত লবণ ও অন্যান্য দ্রবীভূত উপাদান অপসারণ করে পানযোগ্য পানি তৈরি করা হয়। এ প্রক্রিয়ায় সৌরশক্তির ব্যবহার প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পানি সরবরাহব্যবস্থার সম্ভাবনা তৈরি করছে।
সুপেয় পানি ও শ্যামনগরে ‘নোনা’ বাস্তবতা
ইউএনডিপির ২০২১ সালের এক জরিপ অনুযায়ী সাতীরার আশাশুনি ও শ্যামনগরের ৭৩ শতাংশ মানুষ অনিরাপদ লবণাক্ত পানি পান করছেন। প্রতি লিটারে এক হাজার মিলিগ্রামের বেশি লবণাক্ততাকে পানের অযোগ্য ধরা হয়, অথচ ওই দুই উপজেলার পানিতে মাত্রা ছিল এক হাজার ৪২৭ থেকে দুই হাজার ৪০৬ মিলিগ্রাম। দ্য ডেইলি স্টারের সেপ্টেম্বর ২০২৫-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাতীরার কিছু এলাকায় পানির লবণাক্ততা প্রতি লিটারে ৫ থেকে ১৫ গ্রাম, যেখানে ডব্লিউএইচওর নির্দেশনা ০.৫ গ্রাম। সেই প্রতিবেদনের হিসাবেই এটি সীমার ৩০ গুণ পর্যন্ত।
সাম্প্রতিক গবেষণাও একই কথা বলছে। শ্যামনগর ও আশাশুনিসহ পাঁচ উপজেলার ৬৬৬টি নলকূপ ও ২২৪টি পুকুরের পানি পরীায় দেখা গেছে, নলকূপের পানিতে গড় টিডিএস এক হাজার ৭৩৩ মিলিগ্রাম, পুকুরে এক হাজার ৩৩০ মিলিগ্রাম। দু’টি ক্ষেত্রেই দেশের মানদণ্ড এক হাজার মিলিগ্রামের ওপরে। মানের মধ্যে ছিল মাত্র ২৭ শতাংশ নলকূপ ও ৪৮ শতাংশ পুকুর। পাঁচ উপজেলায় বছরে গড়ে ৪.৬৫ মাস নির্ভরযোগ্য পানি মেলে না। মাত্র ১৬ শতাংশ পরিবারের নিজস্ব উৎস আছে, প্রায় ৮০ শতাংশ পরিবারে পানি আনার দায়িত্ব নারী ও কিশোরীদের। নি¤œ আয়ের পরিবারকে মাসিক আয়ের ৪ শতাংশ পর্যন্ত পানির পেছনে খরচ করতে হয়।
আইসিডিডিআর,বি ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রাথমিক গবেষণায় খুলনার কয়রায় ৫৫.৩ শতাংশ এবং সাতীরার আশাশুনিতে ২৩.৩ শতাংশ খাবার পানির উৎসে লবণাক্ততা মিলেছে। ৪০ বছরের বেশি বয়সী ১৫ হাজার ৪৭১ জনের ২১.৬ শতাংশের আগামী ১০ বছরে মাঝারি থেকে উচ্চ হৃদরোগের ঝুঁকি আছে। গবেষকেরা স্পষ্ট করেছেন, লবণাক্ত পানিই সরাসরি হৃদরোগের কারণ, এটি এখনো প্রমাণিত নয়।
শ্যামনগরের বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মুসলিমা খাতুন এনজিএফ-এর সাহায্যপ্রাপ্ত একজন গ্রামবাসী। তিনি মনে করেন, একটি নিরাপদ বাড়ি মানে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, এটি একটি পরিবারের জীবন, সম্পদ, স্বাস্থ্য ও মর্যাদা রার ভিত্তি। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় নিশ্চিত হলে শিশু, নারী ও প্রবীণদের ঝুঁকিও কমে আসে। তিনি এনজিএফ থেকে একটি নিরাপদ বাড়ি পেয়েছেন। এই বাড়িতে সৌরশক্তির ব্যবস্থা রয়েছে এবং বৃষ্টির পানি ধরে রাখার জন্যও ব্যবস্থা আছে।
বিশ্বব্যাংকের সতর্কবার্তা:
বাড়ছে স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি বিশ্বব্যাংকের একাধিক বিশ্লেষণ ও মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের উপকূলীয় লবণাক্ততাকে জীবন-জীবিকা ও জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, লবণাক্ততা ও চরম আবহাওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি খাতের জিডিপির এক-তৃতীয়াংশ হারানোর শঙ্কা রয়েছে। লবণাক্ত পানি পান ও ব্যবহারের ফলে উপকূলের নারীদের স্বাস্থ্যঝুঁকি চরমে পৌঁছেছে। বিশ্বব্যাংকের গবেষণায় উল্লেখ করা হয়েছে, উচ্চ তাপমাত্রা ও লবণাক্ততার প্রভাবে উপকূলীয় নারীদের গর্ভপাতের ঝুঁকি ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এ ছাড়া চর্মরোগ, উচ্চরক্তচাপ ও জরায়ু সংক্রান্ত জটিলতায় ভুগছেন হাজারো নারী।
মাঠ বিশ্লেষকদের অভিমত
সুপেয় পানির বড় সঙ্কট উল্লেখ করে অ্যাকশন এইডের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে মুঠোফোনে নয়া দিগন্তকে বলেন, উপকূলীয় এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে, আপনাদের সবচেয়ে বড় সঙ্কট কোনটা। সে সবার আগে বলবে যে, আমাদের সুপেয় পানির সঙ্কট। তিনি বলেন, এই জায়গাতে লিমিটেশনগুলো বলি, আমরা পিএসএফ কয়েকটা করেছি। পিএসএফ এর জন্য প্রথম এবং প্রধান যে জিনিসগুলো দেখা দরকার, তা হচ্ছে ওই যে পুকুরকে কেন্দ্র করে আমি পিএসএফ করছি এই পুকুরটাতে সারা বছর পানি থাকে কিনা এইটা প্রথমে নিশ্চিত করতে হবে। যদি না থাকে তাহলে সারা বছর পানি থাকার উপযোগী করে নিতে হবে। না হলে যখন এইটা দু’তিন মাস পানি না থাকে, এই সময় বিপত্তিলো ঘটে। অধিকাংশ েেত্র আমি দেখেছি এটা চেক করে নেয় না। তারপরে ওটাবন্ধ হয়ে পড়ে।
তিনি বলেন, সারা বছর চলে কিনা সেটা দেখতে হবে। ওটা দেখতে ওখানে একটা ম্যানেজমেন্ট তৈরি করে দেয়া উচিত। যারা এটাকে ম্যানেজ করবে। তার জন্য আমার মতে একটা মিনিমাম কন্ট্রিবিউটারি থাকতে হবে। ওখান থেকে পানি নেয়ার জন্য পানি প্রতিদিন বা মাসে একটা টাকা নেয়া দরকার। মাসে ২০ বা ৩০ টাকা। এতে করে মানুষগুলোর মধ্যে একটা দায়বদ্ধতা তৈরি হবে। তারাও পিএসএফের খোঁজ নেবে। তিনি বলেন, এতে রণাবেণটা হবে। না হলে যখন বন্ধ থাকে দেখেছি কোনটার নাট নাই, কোনটার বল্টু নাই। পানির ট্যাপটা নষ্ট হয়ে গেছে।
পিকেএসএফের ব্যবস্থাপক মো: মাহমুদুজ্জামান জানান, শ্যামনগরের বাস্তবতা একটি মৌলিক শিা দেয় যে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিচ্ছিন্ন কোনো উদ্যোগই যথেষ্ট নয়। একটি পরিবারকে নিরাপদ বাড়ি দেয়া হলো, কিন্তু সুপেয় পানির ব্যবস্থা হলো না তাহলে তার জীবনমানের পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়। লবণসহিষ্ণু সবজির বীজ দেয়া হলো, কিন্তু কৃষক ন্যায্যমূল্য পেলেন না তাহলে অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত হবে না। প্রাণিসম্পদ পালনের ঘর নির্মাণ করা হলো, কিন্তু পশুচিকিৎসা ও বাজারসংযোগ নিশ্চিত হলো না তাহলে উদ্যোগের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে। তিনি মনে করেন, পুনর্বাসনকে দেখতে হবে একটি সমন্বিত মানবিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নপ্রক্রিয়া হিসেবে। তিনি বলেন, এখানে নিরাপদ আবাসন, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, খাদ্যনিরাপত্তা, বিকল্প কর্মসংস্থান, নারীর মতায়ন, শিশুদের শিা এবং স্থানীয় জনগোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণের মতা সবকিছুকে সমান গুরুত্ব দিতে হবে। বিশেষ করে নারীপ্রধান পরিবার, বিধবা, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, ভূমিহীন ও অতিদরিদ্র জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন। জলবায়ু অভিযোজনের সুফল যেন সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছেও পৌঁছায়, তা নিশ্চিত করাই প্রকৃত সাফল্যের মানদণ্ড হওয়া উচিত বলে তিনি মনে করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









