কেজি ২ থেকে ৫ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব আলজেরীয় প্রতিষ্ঠানের

 

পরিবহন খরচসহ কেজিপ্রতি দুই থেকে পাঁচ ডলারে খেজুর সরবরাহ করতে চায় আলজেরিয়া। বাংলাদেশী টাকায় যা পড়বে ২৪৮ থেকে ৬২০ টাকা(১ ডলার=১২৪ টাকা ধরে)। 
সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে গতকাল  বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সাথে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির । এ সময় রাষ্ট্রদূত এই দামে খেজুর সরবরাহের প্রস্তাব দেন। 
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের কেনাকাটার চাপ শুরুর আগে জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবারহ নিশ্চিত করতে চায় সরকার।   
রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম। দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুদ রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে পাঠিয়েছে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয়। দেশটির একটি বেসরকারি রফতানিকারক প্রতিষ্ঠানও পরিবহন খরচসহ প্রতি কেজি দুই থেকে পাঁচ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূতের মতে, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে চালান পৌঁছানো সম্ভব।
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা চায় বাংলাদেশ : বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সাথে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ। দ্বিপীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই প একমত হয়।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠকের ওপরও জোর দেয়া হয়।
বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রফতানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণও জানান তিনি। সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কসোভোর সাথে বাণিজ্য বাড়াতে পদপে নেবে বাংলাদেশ : কসোভোর সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদপে নেয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 
গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা এর সাথে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান মন্ত্রী।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেয়া হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।
কসোভোর রাষ্ট্রদূত বলেন, দণি-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।
আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরী পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রফতানি ও বিনিয়োগের সম্ভাবনা উঠে আসে। কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদ ঘিরে যৌথ উদ্যোগের পাশাপাশি কৃষি ও সেবা খাতে সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে শিা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে দুই প একমত হয়।