
কূটনৈতিক প্রতিবেদক
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গতকাল ঢাকায় পাঁচ মিশন প্রধানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। তারা হলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত, ব্রিটেন ও ভারতের হাইকমিশনার এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের ‘থ্যাঙ্কসগিভিং’ ছুটির প্রাক্কালে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ড. খলিলুর রহমানের সাথে তার এই সাাৎ ছিল মূলত সৌজন্যমূলক। এর উদ্দেশ্য ছিল জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তাকে অভিনন্দন জানানো।
সাক্ষাতে ত্রিবেদী জাতিসঙ্ঘ সংস্কার নিয়ে চলমান আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি অভিন্ন উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন।
ড. খলিলুর রহমান আজ শুক্রবার সকালে একটি প্রতিনিধি দল নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং সমাবেশে বক্তব্য রাখবেন। এতে তিনি রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের ওপর আলোকপাত করবেন এবং বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








