
নিজস্ব প্রতিবেদক
মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেয়া হয়েছে। ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিেেপর তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি আটটি হামলার ঘটনা ঘটে গোপালগঞ্জে। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর, সেখানে হামলার ঘটনা ছয়টি।
গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীা ও পরিপালন বিভাগের ১৯ নভেম্বরের একটি নোটে এসব তথ্য উঠে এসেছে। ব্যাংকটির নিজস্ব হিসাব অনুযায়ী, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সংঘটিত ঘটনাগুলোর মধ্যে গত মঙ্গলবার ও বুধবারই ঘটেছে ৪৯টি। অর্থাৎ মোট ঘটনার প্রায় ৬৮ শতাংশ ঘটেছে মাত্র দুই দিনে। ধারাবাহিক এই হামলা দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রম, গ্রামীণ পর্যায়ের আর্থিক সেবা এবং ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির দিনগুলোতে হামলার বিস্তার : ব্যাংকের নিরীা নোটে হামলার সময়সূচির সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কর্মসূচির একটি সময়গত সম্পর্ক তুলে ধরা হয়েছে। ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটের দিন আটটি হামলার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির দিনেও ব্যাংকের কার্যালয়গুলো আক্রান্ত হয়েছে। গতকাল দলটির ঘোষিত সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির দিনও সহিংসতার খবর পাওয়া গেছে।
গত ১৭ নভেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের প্রকাশিত হিসাবেও পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত ছিল। ওই সময় ব্যাংক কর্তৃপ জানিয়েছিল, ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ১৬টি জেলায় তাদের ২২টি শাখায় হামলা, অগ্নিসংযোগ কিংবা হামলার চেষ্টার শিকার হয়েছে। গোপালগঞ্জের উলপুর শাখায় ভাঙচুরের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও মনিটর নষ্ট করা হয় এবং একটি হার্ডড্রাইভ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। একই দিনে টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় অগ্নিসংযোগে কার্যালয়টির প্রায় সব কিছু পুড়ে যায়।
শাখা ছাড়িয়ে আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলা : হামলার বিস্তার শুধু প্রত্যন্ত অঞ্চলের মাঠপর্যায়ের শাখায় সীমাবদ্ধ থাকেনি। ব্যাংকের অভ্যন্তরীণ নোটে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়ে হামলার তথ্য রয়েছে।
১৮ নভেম্বর ভোরে রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রলবোমা নিপে করা হয়। ভবনটির বারান্দায় আগুন লাগলেও বড় ধরনের য়তি হয়নি বলে পুলিশ জানিয়েছে। একই ভবনে ব্যাংকের জোনাল কার্যালয়, জোনাল নিরীা কার্যালয় ও বিভাগীয় প্রধান কার্যালয় থাকায় ঘটনাটি বিশেষভাবে উদ্বেগজনক। ওই দিন ভোরে চট্টগ্রামের সাতকানিয়া, হবিগঞ্জের নবীগঞ্জ, টাঙ্গাইলের বাসাইল এবং বরিশালেও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাতকানিয়ায় উপজেলা পরিষদের পাশের শাখাটিতে আগুন দেয়া হয়। নবীগঞ্জে শাখার ডিজিটাল সাইনবোর্ড পুড়ে যায়। বাসাইল ও বরিশালের ঘটনায়ও আগুন লাগলেও বড় ধরনের য়তির খবর পাওয়া যায়নি। এসব ঘটনার সময়সূচি ও বিবরণ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
হামলার ধরন ও আইনগত পদেেপ বড় ঘাটতি : গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীায় হামলার ধরনেও বৈচিত্র্য দেখা গেছে। পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেয়া এবং পেট্রলবোমা বা ককটেল নিেেপর পাশাপাশি সাতটি ঘটনায় কার্যালয়ে আগুন দেয়া কিংবা ভেতরে প্রবেশের চেষ্টা করেও হামলাকারীরা সফল হয়নি। তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেয়া হয়েছে। দুটি ঘটনায় কেরোসিন ব্যবহার, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং অন্য একটি ঘটনায় পাথর নিেেপর তথ্য রয়েছে।
আইনগত পদেেপর েেত্র পরিস্থিতি আরো উদ্বেগজনক। নিরীা নোট অনুযায়ী, মাত্র সাতটি ঘটনায় ব্যাংকের প থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। এর মধ্যে ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলছিল বলে উল্লেখ করা হয়েছে।
ইউনূসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ : গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার পাশাপাশি ১৮ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কে আগুন দেয়ার ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।্
দেশজুড়ে সহিংসতার বিস্তৃত প্রোপট : গ্রামীণ ব্যাংকের কার্যালয়গুলোতে হামলা বিচ্ছিন্ন কোনো স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা নয়; সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে এটি একটি বৃহত্তর সহিংসতার ধারার অংশ।
বার্তা সংস্থা রয়টার্সের ১৮ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ার মধ্যে সরকার দেশজুড়ে শত শত আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করেছে। গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে ১০ নভেম্বর থেকে গ্রামীণ ব্যাংকের অন্তত ৩৭টি কার্যালয় আক্রান্ত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়। একই সময়ে নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকায় ২৪ ঘণ্টায় ৭১ জনকে গ্রেফতারের তথ্য পাওয়া যায়।
অন্যদিকে, ডেইলি স্টারের ১৯ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অন্তত ১০টি জেলায় অগ্নিসংযোগের ঘটনায় একটি বাসের সহকারী নিহত হয়েছেন। চারটি যানবাহনসহ বিভিন্ন স্থাপনা তিগ্রস্ত হয়েছে। হামলার ল্যবস্তুর মধ্যে গ্রামীণ ব্যাংকের পাঁচটি কার্যালয়, ট্রাফিক পুলিশের বক্স, বিএনপির কার্যালয়, একটি বাড়ি, রেলওয়ের প্ল্যাটফর্ম ও রেললাইন এবং দোকান ছিল। পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দেয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় ২৫ বছর বয়সী বাসশ্রমিক মোহাম্মদ সিয়ামের মৃত্যু হয়।
জাতিসঙ্ঘের উদ্বেগ, তদন্তের আহ্বান : গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় এসেছে। ১৬ নভেম্বর নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশের সব সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপরে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। একই সাথে তিনি বলেন, বিােভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে, তবে তা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।
জাতিসঙ্ঘের এই বক্তব্যে একদিকে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির অধিকার স্বীকার করা হয়েছে, অন্য দিকে সহিংসতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে তদন্ত এবং জবাবদিহির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের প্রশ্ন, দরিদ্রের এই ব্যাংকে আগুন কার স্বার্থে?
ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; এর ফলে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জন তিগ্রস্ত হচ্ছে।
গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যাচাই না করে এসব তথ্য প্রচার না করার জন্য সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে। সঠিক তথ্যের জন্য নিকটস্থ শাখা বা অনুমোদিত প্রতিনিধির সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। ব্যাংক কর্তৃপ হামলার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সারা দেশে শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
নিরাপত্তা ও জবাবদিহিÑদুই েেত্রই বড় পরীা : গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা-কার্যালয়ে হামলার ঘটনা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। প্রথমত, এত অল্প সময়ে ৪০টি জেলায় ধারাবাহিক হামলা চালানোর েেত্র কোনো সমন্বিত পরিকল্পনা বা নেটওয়ার্ক কাজ করেছে কি না, তা তদন্ত করা প্রয়োজন। দ্বিতীয়ত, একই ধরনের দাহ্য পদার্থ ও বিস্ফোরক ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কোনো অভিন্ন কৌশল ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। তৃতীয়ত, আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও এতগুলো প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা গেল না কেন, সেই প্রশ্নেরও জবাব প্রয়োজন।
বিশেষ করে ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ না হওয়ার বিষয়টি তদন্তের দাবি রাখে। এতগুলো হামলার পরও কেন আইনগত পদেেপর পরিসর সীমিত থাকল, তা ব্যাংক কর্তৃপ ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে ব্যাখ্যা করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








