
সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচারী শক্তির ধারাবাহিক সন্ত্রাস ও নৈরাজ্যের পরিপ্রেক্ষিতে এক টেবিলে বসতে যাচ্ছে সরকার ও বিরোধী জোট। খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী ১১ দলীয় ঐক্যের নেতাদের সাথে বৈঠক আহবান করতে পারেন বলে জানা গেছে। বৈঠক থেকে পতিত ফ্যাসিস্ট শক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে করণীয় নির্ধারণে বিরোধীদের মতামত নেয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহবান জানাতে পারেন তিনি।
তবে বিরোধী দলের নেতাদের মতে, সঙ্কটকালে সরকার বিরোধী দলকে কাছে টানলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের অবস্থানে ফিরে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এ কারণে পূর্ণ রাজনৈতিক সমর্থন ও জাতীয় ঐক্যের প্রশ্নে তারা জুলাই সনদ এবং গণভোটের গণরায় রায় বাস্তবায়নের দাবিকে অন্যতম শর্ত দিয়েছেন।
দেশজুড়ে সঙ্ঘাত ও সহিংসতার চিত্র : গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পতিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ উঠেছে। নড়াইলসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীসহ কয়েকজন নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে সংঘবদ্ধ হামলার সময় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি পোড়ানো এবং দোকানপাটে লুটতরাজের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে প্রায় ২২টি জেলায় সঙ্ঘাত ও সহিংসতার খবর পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘর, জামায়াতের নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। রাজধানী ঢাকাতেও ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
সংসদে বৈঠক ও ঐক্যের আহ্বান : উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে তারা সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা ও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে রাতে সংসদের সমাপনী অধিবেশনে দেয়া বক্তব্যে উভয় পই আওয়ামী লীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আখ্যায়িত করে তা প্রতিহত করতে ২৪-এর ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।
১১ দলের অবস্থান ও জুলাই সনদের দাবি : বিরোধী দলীয় নির্বাচনী জোট ১১ দলের বৈঠক থেকেও যে কোনো মূল্যে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী অপশক্তিকে রুখতে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেয়া হয়েছে।
জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্যই বাংলাদেশের প্রধান রাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের ফাটল বা বিভেদ সৃষ্টি হলে দেশ দুর্বল হয়ে পড়তে পারে। তিনি উল্লেখ করেন, ওই ঐক্যের মূল ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। গণভোটের রায় কার্যকর না হওয়াকেই বর্তমান সঙ্কটের অন্যতম কারণ হিসেবে তুলে ধরে তিনি দ্রুত গণভোটের রায় ও জুলাই বিপ্লবের আকাক্সক্ষা বাস্তবায়নের ওপর জোর দেন। নৈরাজ্য দমনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে ১১ দল রাজপথে থেকে যে কোনো দেশবিরোধী অপতৎপরতা ও সন্ত্রাস প্রতিহত করবে।
নিয়মতান্ত্রিক আন্দোলনের ঘোষণা জামায়াতের : ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ মোকাবেলা করা হবে এবং সে ল্েয সাংগঠনিক প্রস্তুতি চলছে। তবে ফ্যাসিবাদ প্রতিহতের নামে গাড়ি পোড়ানো বা মানুষ হত্যার মতো সহিংস কর্মকাণ্ডে জামায়াত জড়াবে না বলেও স্পষ্ট করেন তিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় উপো করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। বিরোধী দলকে পাশ কাটিয়ে গণরায়ের প্রতি অবজ্ঞা দেখানোর কারণেই রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সংসদে ও রাজপথে চলমান এ সঙ্কট সমাধানে সরকার দ্রুত পদপে না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে সতর্ক করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার মতে, গণরায় অস্বীকার করায় জনগণের একটি বড় অংশ সরকারের ওপর আস্থা হারাচ্ছে, ফলে জাতীয় সঙ্কট মোকাবেলায় কাক্সিক্ষত জনসমর্থন তৈরি হচ্ছে না। সঙ্কট উত্তরণে সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করলেও দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে জামায়াত সচেষ্ট থাকবে বলে জানান তিনি।
১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার নয়া দিগন্তকে বলেন, আমরা আওয়ামীলীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে থাকব। জোটগতভাবে এবং এককভাবেও আমাদের কর্মসূচি থাকবে। আর শুনেছি সরকার আমাদের সাথে বৈঠকে বসার প্রস্তাব দিতে পারে। সেক্ষেত্রে জাতীয়ভাবে যদি সরকার আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রস্তাব দেয় সেক্ষেত্রে সরকারকে অমীমাংসিত বিষয়গুলো আগে সমাধান করতে হবে। অন্তবর্তী সরকারের সময় যেসব বিষয়ে ঐক্যমত হয়েছিল সেসব বিষয়ে আবার ঐক্যমত হতে হবে। গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটাই হবে আমাদের প্রধান শর্ত। এটা ছাড়া আমরা জাতীয় ঐক্যে যেতে পারিনা।
রাজপথে সরকারি দলের কর্মসূচি : এ দিকে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সরকারি দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








