
- ইউক্রেন প্রশ্নে নীরব ৩ নেতা
- জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বাড়াতে একমত
- চুক্তির বদলে সূচনা হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন
- বড় কোনো সমঝোতার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা
- বৈঠক চলে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট
চীনের শেনজেনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বৈঠক শেষে যৌথ ঘোষণায় তিন দেশ জানিয়েছে, পারমাণবিক যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়; তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও যৌথ ঘোষণায় এ বিষয়ে কোনো উল্লেখ নেই। এ ছাড়া পারমাণবিক অস্ত্রের ঝুঁঁকি কমানো ও বিস্তার রোধে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে তিন দেশ। পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে তারা।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত যৌথ ঘোষণা অনুযায়ী, তিন নেতা আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন এবং কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসঙ্ঘের সংস্কারে কাজ করার কথাও জানিয়েছে দেশ তিনটি।
গতকাল বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে শেনজেনে এ বৈঠক হয়। আলোচনা চলে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট। বিশ্বের তিন বৃহৎ পরমাণু শক্তিধর দেশের নেতাদের এ ত্রিপীয় বৈঠককে ঐতিহাসিক ও নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে কোনো নেতাই তাৎণিকভাবে সাংবাদিকদের সামনে কথা বলেননি। এরপর যুক্তরাষ্ট্রে ফেরার উদ্দেশে শেনজেন ছাড়েন ট্রাম্প।
ইউক্রেন নিয়ে মতপার্থক্য : ত্রিপীয় বৈঠকের আগে শির সাথে আলাদা বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রসঙ্গ তোলেন। ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তিনি ও শি একসাথে কাজ করতে পারেন। তবে শির প্রারম্ভিক বক্তব্যে ইউক্রেনের কথা ছিল না।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ত্রিপীয় বৈঠকে ইউক্রেন সঙ্কট, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও কোরীয় উপদ্বীপ নিয়ে মতবিনিময় হয়েছে; কিন্তু যৌথ ঘোষণায় ইউক্রেনের উল্লেখ নেই। রয়টার্স জানিয়েছে, ইউক্রেন ও ইউরোপের দেশগুলোকে বাদ রেখে এ ধরনের বৈঠকের আলোচ্যসূচিতে যুদ্ধটি রাখতে চীনের অনীহা ছিল।
বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, তিন দেশের আলোচনার অনেক বিষয় আছে এবং তারা বিশ্বের নানা সমস্যা নিয়ে কথা বলবেন। তার ভাষ্য, অতীতে মতবিরোধ থাকা নেতাদের সাথে আলোচনা এড়িয়ে যাওয়ার প্রবণতা ছিল। কিন্তু আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি আসেনি।
পুতিন বলেন, আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ আছে, যার মধ্যে ইউক্রেনের সংঘাতও রয়েছে। গঠনমূলক অংশীদারত্বের ভিত্তিতে কাজ করলে তিন দেশ বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে পারে বলে মত দেন তিনি।
শি বলেন, বড় শক্তিগুলোর মধ্যে সুসম্পর্ক থাকলে বিশ্বে শান্তি থাকে, আর সংঘাত দেখা দিলে বিশ্ব অস্থির হয়ে ওঠে। তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও বিশ্বশান্তি রায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে একসাথে কাজ করার আহ্বান জানান। শি তিন দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ এবং সঙ্কট মোকাবেলায় যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেন। স্নায়ুযুদ্ধের মানসিকতা ছেড়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন তিনি।
ক্রেমলিন ও কিয়েভের অবস্থান : বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন যুদ্ধ তিন নেতার বৈঠকের কেন্দ্রীয় বিষয় ছিল না। তবে এর আগে ট্রাম্প ও পুতিনের দ্বিপীয় বৈঠকে ইউক্রেন নিয়ে বিস্তারিত কথা হয়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ বার্তা সংস্থা তাস ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভের বরাতে জানায়, প্রায় ৩৫ থেকে ৪০ মিনিটের ওই বৈঠকে ইউক্রেনই ছিল প্রধান আলোচ্য বিষয়। পুতিনও পরে বলেন, ট্রাম্পের উদ্যোগে আলোচনায় ইউক্রেন সংঘাতকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে।
কিয়েভ স্পষ্ট জানিয়েছে, দেশটির ভূখণ্ড ও সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে তাদের প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়া কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিনকে থামানোর মতা যুক্তরাষ্ট্র ও চীনের আছে। এ েেত্র নিষেধাজ্ঞাকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা বলেন তিনি। তবে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনার সম্ভাবনায় অসন্তোষ জানান জেলেনস্কি।
একই সময়ে জার্মানির বার্লিনে ইউক্রেনের সমর্থক ২০টির বেশি দেশের নেতাদের নিয়ে বৈঠক করে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’। সেখানে জেলেনস্কির পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের অংশ নেয়ার কথা ছিল। ইউক্রেনের ভবিষ্যৎ কাঠামো ও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সেখানে আলোচনার কথা।
শেনজেনের বৈঠকে ইউরোপের কোনো নেতা না থাকায় ইউক্রেনের মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আলজাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেইস বলেন, পশ্চিমা মিত্ররা আশঙ্কা করছে, এ বৈঠক ইউক্রেনকে বিভক্ত করার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তার মতে, ইউরোপের উদ্বেগ হলো, এ বৈঠক ভবিষ্যৎ শান্তি আলোচনার কাঠামো ঠিক করে দিতে পারে, অথচ সেখানে ইউরোপের প্রতিনিধিত্ব নেই।
তাইওয়ান ও পরমাণু অস্ত্র : ট্রাম্পের সাথে আলোচনায় তাইওয়ান ইস্যুও তোলেন শি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বড় ধরনের অবনতি এড়াতে তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক পদপে’ নেয়ার আহ্বান জানান তিনি। অমীমাংসিত মতপার্থক্য গঠনমূলকভাবে সামলে সহযোগিতার ত্রে বাড়ানোর কথাও বলেন শি। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প দুই দেশের সম্পর্কের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরিতে সম্মত হয়েছেন।
স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দ্বীপটির ওপর সামরিক চাপও বাড়িয়েছে বেইজিং। প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টি তারা নাকচ করেনি। অন্য দিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক।
পরমাণু অস্ত্র প্রসঙ্গে শি বলেন, এগুলো মানবজাতির জন্য স্থায়ী হুমকি। এসব অস্ত্র নিষিদ্ধ ও সম্পূর্ণ ধ্বংসের ল্য নিয়ে কাজ করা উচিত। তার মতে, পরমাণু যুদ্ধে কেউ জিততে পারে না, আর এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন একসাথে পরমাণু অস্ত্র কমানোর উদ্যোগ নিতে পারে। তবে কিভাবে তা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
পরমাণু চুক্তির জটিলতা : যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত পরমাণু অস্ত্র সীমিত করার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতে। নতুন চুক্তিতে চীনকে যুক্ত করতে চান ট্রাম্প। কিন্তু বেইজিং এ ধরনের আলোচনায় আগ্রহী নয়। চীনের যুক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় তাদের অস্ত্রের সংখ্যা অনেক কম, তাই আগে ওই দুই দেশের নিজেদের বড় অস্ত্রভান্ডার কমানো উচিত। রাশিয়া বলছে, নতুন চুক্তি হলে যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সের পরমাণু অস্ত্রও বিবেচনায় নিতে হবে।
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রাশিয়ার হাতে। এরপর আছে যুক্তরাষ্ট্র, তৃতীয় অবস্থানে চীন। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এ বৈঠককে চুক্তিতে পৌঁছানোর বদলে আলোচনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মত : বিশ্লেষকদের মধ্যে বৈঠকের তাৎপর্য নিয়ে ভিন্নমত আছে। কেউ একে প্রতীকী আয়োজন বলছেন, কেউ মনে করছেন, এতে আন্তর্জাতিক রাজনীতিতে পুতিনের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। সেন্টার ফর রাশিয়া ইউরোপ এশিয়া স্টাডিজের পরিচালক থেরেসা ফ্যালন বলেন, বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং এটি ছিল দীর্ঘ একটি আলোকচিত্র আয়োজনের মতো। তার মতে, তিন নেতারই নিজস্ব অগ্রাধিকার ছিল। শি চীনের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্প পরমাণু বিস্তার রোধে আগ্রহী, আর পুতিন চান আন্তর্জাতিক স্বীকৃতি। তবে বৈঠকে উপস্থিতির কারণে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন পুতিন। এতে ইউরোপের কাছে বার্তা গেছে, রাশিয়া বিচ্ছিন্ন নয়।
মস্কো থেকে আলজাজিরার প্রতিবেদক ইউলিয়া শাপোভালোভা বলেন, রাশিয়া নিজেকে বৈশ্বিক মতার সমান অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর অবস্থানকে অন্য বড় শক্তিগুলোর স্বীকৃতি দেয়াও তাদের ল্য। কিয়েভ বা ইউরোপকে ছাড়া শান্তি আলোচনা চালানোর পে রাশিয়ার অবস্থান রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন, ইরান, পরমাণু অস্ত্র ও বাণিজ্য নিয়ে তিন দেশের গভীর মতপার্থক্য থাকায় বৈঠক থেকে বড় কোনো সমঝোতার সম্ভাবনা কম। বড় শক্তিগুলোর এমন আলোচনায় তাদের স্বার্থ উপেতি হতে পারে, এ নিয়ে ছোট দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
সফর ও বাণিজ্য প্রসঙ্গ : চীন সফরে কূটনৈতিক অর্জনের পাশাপাশি জাঁকজমকপূর্ণ অভ্যর্থনাকেও সাফল্য হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। তিনি শেনজেন বিমানবন্দরে শির স্বাগত জানানো, সামরিক কুচকাওয়াজ, রাস্তার পাশে হাজারো মানুষের উপস্থিতি এবং নৈশভোজে প্রধান আসনে বসানোর কথা উল্লেখ করেন। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, এসব আয়োজন যুক্তরাষ্ট্র ও চীন, উভয়ের জন্যই বড় সাফল্য। বৈঠকের আগে পুতিনের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেন তিনি। শি ও পুতিন, দুইজনকেই বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প।
সফরে বাণিজ্য ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়েও শির সাথে আলোচনা করেন ট্রাম্প। থাইল্যান্ডের সাথে একটি বাণিজ্যচুক্তির কথা বললেও দুই প জানিয়েছে, আনুষ্ঠানিক আলোচনা এখনো চলছে। ফিলিপাইনের সাথেও বড় বাণিজ্য চুক্তির ঘোষণা দেন তিনি। তবে এ বিষয়ে ম্যানিলার প্রকাশ করা তথ্যের সাথে ট্রাম্পের ঘোষণার বিস্তারিত পুরোপুরি মেলেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








