
নিজস্ব প্রতিবেদক
দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি নিশ্চিত করার পাশাপাশি, বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ ল্েয উপবৃত্তির অর্থ সরাসরি শিার্থীদের কাছে পৌঁছে দিতে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিা সহায়তা ট্রাস্ট। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শিা সহায়তা ট্রাস্টের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিটি দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য সর্বজনীন তথা শতভাগ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের েেত্র আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। শিার্থীদের কাছে উপবৃত্তির অর্থ পৌঁছে দিতে সরকার-টু-পারসন (জি-টু-পি) পদ্ধতি অনুসরণ করা হবে। এ জন্য শিার্থী বা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। নির্দেশনা অনুযায়ী, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত যেসব ছাত্রী ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে অথবা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই।
শিার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে নির্ধারণ করতে হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্যে যেকোনো একজন অভিভাবক হতে পারবেন। বাবা অথবা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করেই উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। প্রয়োজনে নতুন হিসাবও খোলা যাবে।
হিসাব খোলার সময় অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম নিবন্ধন করতে হবে। একই ব্যক্তির এনআইডি দিয়ে তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এসব নিয়মের ব্যত্যয় ঘটলে জি-টু-পি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না বলে চিঠিতে জানানো হয়েছে। শিার্থীর নামে খোলা স্কুল ব্যাংকিং হিসাবের েেত্রও বয়সসংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। কোনো শিার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। উপবৃত্তিসংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা াধ্যমিক শিা কর্মকর্তার মাধ্যমে সরং.যংঢ়@ঢ়সবধঃ.মড়া.নফ ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








