পিএইচডি অর্জন মাওলানা মফিজুর রহমান মাদানির

কক্সবাজার অফিস

মেধা, অধ্যবসায় ও দীর্ঘ সাধনার স্বীকৃতি হিসেবে এমফিলের পর এবার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর কৃতী সন্তান মাওলানা মফিজুর রহমান মাদানী। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার পিএইচডি ডিগ্রি অনুমোদিত হয়েছে।
তার গবেষণার বিষয় ছিলÑ ‘ঞযব ওংষধসরপ চষধুং ড়ভ অষর অযসধফ ইধশধংরৎ : অহ অহধষুঃরপধষ ঝঃঁফু’। আরবি ভাষায় রচিত অভিসন্দর্ভে ইয়েমেনি বংশোদ্ভূত বিশিষ্ট নাট্যকার আলী আহমদ বাকাছীর (১৯১০-১৯৬৯) ইসলামী নাট্যসাহিত্যের বিশ্লেষণ ও মূল্যায়ন করা হয়েছে। এর আগে তিনি ‘ঐরশধুধঃ অহফ উবধিহঁষ অঃভধষ ড়ভ চড়বঃ অযসবফ ঝযধয়ির : অহ অহধষুঃরপধষ ঝঃঁফরু’Ñ শীর্ষক গবেষণার মাধ্যমে এমফিল ডিগ্রি অর্জন করেন।
শিাজীবনে তিনি রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদরাসা, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম কলেজ ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অধ্যয়ন করেন। সৌদি আরব সরকারের বৃত্তি নিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় উচ্চশিা গ্রহণ করেন। পরবর্তীতে কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে আরবি শিণ পদ্ধতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। সেখানে হাদিস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।
বর্তমানে তিনি কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার উপাধ্য হিসেবে কর্মরত। এর আগে যথাক্রমে রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদরাসায় আরবি প্রভাষক; সাতকানিয়ার কেরানীরহাট জামেউল ইসলামিয়া ফাজিল মাদরাসায় উপাধ্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা ও আরবি ভাষার পত্রিকা, সাময়িকী ও বিশ্ববিদ্যালয় জার্নালে তার গবেষণামূলক মূল্যবান প্রবন্ধাবলি প্রকাশিত হয়েছে।