
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে তিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, তিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনকে প্রতিদিন তিন বেলা খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয়া প্রয়োজন।
গতকাল অগ্নিকাণ্ডে তিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং জামায়াতের উদ্যোগে স্থাপিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শটসার্কিট বা দুর্ঘটনার কারণে ঘটেছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এর পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা নিরপে তদন্তের মাধ্যমে বের করতে হবে। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়া ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি সাততলা বস্তির অগ্নিকাণ্ডের ঘটনাটিও গুরুত্বের সাথে তদন্তের আহ্বান জানান।
বস্তিবাসীর কাছ থেকে চাঁদা আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার পেছনে কারও স্বার্থ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। নিম্ন আয়ের মানুষের স্থায়ী আবাসনের বিষয়ে সেলিম উদ্দিন বলেন, স্বল্পমূল্যে দীর্ঘমেয়াদি কিস্তিতে ফ্যাটের ব্যবস্থা করা সম্ভব। তুরস্কে সিটি করপোরেশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। অগ্নিকাণ্ডে তিগ্রস্তদের সহায়তায় জামায়াতের প থেকে চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি পুনর্বাসনেও সহযোগিতা করা হবে বলে জানান সেলিম উদ্দিন।
তিনি বলেন, এর আগেও বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ডের পর দলটির প থেকে বিনা মূল্যে চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করা হয়েছে। তিনি আরো বলেন, তিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সিটি করপোরেশনের দায়িত্ব। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে অন্যায়, শোষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে বনানী থানা জামায়াতের আমির ও ডিএনসিসির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান খান, জামায়াত নেতা মাহমুদুর রহমান আকন্দ, মোতালেব হোসেন, মাওলানা মোখলেছুর রহমান ও আপেল মাহমুদ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








