অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা

 

বিগত বছরগুলোতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আনসার ভিডিডির মহাপরিচালক ও ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজনকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনিয়ম করে যারা অবসরে  গেছেন তাদের পেনশন বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দফতরে আয়োজিত ব্যাংকের ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
মহাপরিচালক বলেন, বিগত বছরগুলোতে চরম অনিয়মের কারণে সাফল্য থেকে বঞ্চিত হয়েছে ৬০ লাখ গ্রাহকের ব্যাংকটি। ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চাকরি করে ঋণের নামে লুটপাট করা হয়েছে। যারা অনিয়মের সাথে জড়িত ছিলেন তাদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
তিনি বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যার মূল প্রাণশক্তি ও ঋণের প্রধান অংশীদার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য। অতীতে সদস্যদের সাথে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, ‘সেবা মাস’-এর মাধ্যমে সেই ব্যবধান দূর করে প্রান্তিক পর্যায়ের সদস্য ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান পরিবর্তনে ব্যাংককে সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। এ ল্েয ব্যাংকের কার্যক্রমকে আরো বেশি সদস্যকেন্দ্রিক করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ব্যাংকের সেবার আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মহাপরিচালক বলেন, ডিজিটাল রূপান্তরের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে কোর ব্যাংকিং সিস্টেমের ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে পূর্ণাঙ্গ সিবিএস কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর ফলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের বেতন-ভাতা এবং আভি-কারুপণ্যের বাংলা কিউআর পেমেন্ট অন্য ব্যাংকের পরিবর্তে সম্পূর্ণ নিজস্ব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে।
প্রাতিষ্ঠানিক সংস্কার, দ মানবসম্পদ ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দ মানবসম্পদ ও সুশাসন ছাড়া কোনো প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। তাই ব্যাংকের এইচআর পলিসি সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে পেনশনভোগীসহ জড়িতদের পেনশন স্থগিত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন থেকে কোনো অনিয়ম বা আন্তঃকলহের সুযোগ থাকবে না। কেবল মেধা ও দতার ভিত্তিতেই পদোন্নতি ও প্রণোদনা নিশ্চিত করা হবে।
সেবা মাস-২০২৬ উপলে ব্যাংকের সেবার পরিধি সম্প্রসারণ এবং বাহিনীর সদস্যদের আর্থিক সমতা বৃদ্ধির ল্েয কয়েকটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী কার্যক্রমের সূচনা করা হয়। এর মধ্যে রয়েছে ‘সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় সদস্যদের মধ্যে শেয়ার বণ্টন, কলেজ পর্যায়ে ভিডিপি প্রশিণ কার্যক্রমের আওতায় শেয়ার বিক্রয় কার্যক্রমের সার্টিফিকেট বিতরণ, সঞ্জীবন ঋণ বিতরণ এবং বৈদেশিক কর্মসংস্থান ঋণ কার্যক্রমের উদ্বোধন। এসব উদ্যোগের মাধ্যমে সদস্যদের আর্থিক অংশগ্রহণ বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনমুখী বিনিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের নতুন সুযোগ তৈরি হবে। ১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সেবা মাস উপল্েয ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি বাহিনীর প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের সাথে ব্যাংকের আর্থিক সংযোগ আরো সুদৃঢ় করার কার্যক্রম পরিচালিত হবে।