
গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনের উত্তাপ অনেকটাই কমে এসেছে। বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর মহানগরীর অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম ও সড়কে যান চলাচল। তবে জেলার শ্রীপুরে কয়েকটি কারখানায় বিােভ, ভাঙচুর ও বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর তৎপরতায় দুপুরের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর মহানগরীর অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল ছিল স্বাভাবিক। তবে শ্রীপুরে শ্রমিক বিােভের জেরে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুর
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে তারা সড়ক পার হয়ে নোমান শিল্প গ্রুপের ইয়াসমিন স্পিনিং মিলের সামনে জড়ো হন। কারখানার ফটক বন্ধ থাকায় এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ফটকে হামলা চালিয়ে ভেতরে প্রবেশ করেন এবং ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে শ্রমিকরা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তার দিকে এগিয়ে যান। মিছিলটি বড় হলে তারা উড়ালসড়ক পার হয়ে শ্রীপুর সড়কের মাথায় অবস্থান নেন। তাদের দাবি ছিল, মাওনা এলাকার কোনো কারখানা চালু রাখা যাবে না। এ সময় এক দোকানদার মুঠোফোনে বিােভের ভিডিও ধারণ করতে গেলে তার দোকানেও হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাওনা চৌরাস্তার বড় বিপণিবিতানগুলোর প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়।
বিােভের খবর ছড়িয়ে পড়লে শ্রীপুর সড়ক ও পল্লী বিদ্যুৎ এলাকার আরো কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ব্লু ফ্যাশন, ব্লু প্লানেট নিটওয়্যার অ্যান্ড কালার, আউটপেস স্পিনিং মিলস, মক্কা-মদিনা পোশাক কারখানা, ত্রিপল অ্যাপারেলস, এমএইচসি অ্যাপারেলস, আনোয়ারা গার্মেন্টস ও নর্দার্ন ফ্যাশন। এর আগে সকালে বাঘেরবাজার ও আশপাশের এলাকার প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করে। সব মিলিয়ে দুপুর পর্যন্ত শ্রীপুরে ৩০টির বেশি কারখানা বন্ধ ছিল।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, বিােভকারী শ্রমিকরা মাওনা-শ্রীপুর সড়কের কয়েকটি কারখানার ফটকে ধাক্কাধাক্কি করেন। মক্কা-মদিনা কারখানার সামনে সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলে কাঁদানে গ্যাসের শেল নিপে করে তাদের ছত্রভঙ্গ করা হয়। নোমান শিল্প গ্রুপের ইয়াসমিন স্পিনিং মিলের ভেতরে প্রবেশ করে ভাঙচুরের খবরও পাওয়া গেছে। তবে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মাওনা চৌরাস্তা এলাকায় মহড়া দিলে বিােভকারীরা সেখান থেকে সরে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
৩৫ প্লাটুন বাহিনী মোতায়েন, ৫০ কারখানা বন্ধ
গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে ৩৫ প্লাটুন করা হয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ১৩ প্লাটুন আনসার ও ১০ প্লাটুন এসআরবি সদস্য রয়েছেন। তারা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ আনসারের উপপরিচালক মো: আশিকুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিট থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও বিসিকের সামনে ৬০ থেকে ৭০ জন তরুণ অবস্থান নেন। তার দেয়া তথ্য অনুযায়ী, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের ৩০ সদস্যের এক প্লাটুন, পুলিশ ও বিজিবির তিনটি টহল দল দায়িত্ব পালন করে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো: আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার বিভিন্ন কারণে মালিকপ ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। এ ছাড়া পঁাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যান্য কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম চলেছে। এর আগে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিােভ, মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, যানবাহন ভাঙচুর ও পুলিশের একটি জিপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা ও নাশকতার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার আশিক সাঈদ।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া জানান, সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কাশিমপুর কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।
আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা
এ দিকে সাভারের আশুলিয়ায় বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জিরাব পুকুরপাড় এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিপে করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে জড়ো হলে তাদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে চলমান আন্দোলন যেন সহিংসতা বা নাশকতায় রূপ না নেয়, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সতর্ক রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








