
দেশে সৃষ্ট সব অস্থিরতার শেকড় এক জায়গায় মন্তব্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার এ দেশের জনগণের রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো বিদেশী প্রভাব বা হস্তপে মেনে নেয়া যায় না।
গতকাল জাতীয় প্রেস কাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম, তৈরী পোশাক খাত কিংবা দেশের অন্যান্য স্থানে সৃষ্ট অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। পাহাড় থেকে গার্মেন্ট, গোপালগঞ্জ সব অস্থিরতার শিকড় একই জায়গায়। এসব ঘটনার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে। তিনি বলেন, এসব অস্থিরতার সাথে দিল্লির স্বার্থ ও প্রভাবের প্রশ্নও খতিয়ে দেখা প্রয়োজন। আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবর, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও লেখক আবু রুশদ, বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাসিনুর রহমান, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব:) ডেল এইচ খান, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: মেজর (অব:) আবদুল ওহাব মিনার এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।
মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলে কিংবা ভারতের সাথে সম্পর্কের টানাপড়েন তৈরি হলেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির অবনতি ঘটে, এ বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। বাংলাদেশের স্বার্থে আঘাত এলে রাষ্ট্রকেও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ দেখাতে পারেনি। শুধু বক্তব্য কিংবা আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে এ সঙ্কটের সমাধান হবে না। পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে।
সাংবাদিক ও লেখক আবু রুশদ বলেন, স্বাধীনতার পর পাহাড়ের জনগোষ্ঠীর পরিচয় ও জাতিগত স্বাতন্ত্র্যের প্রশ্নটি যথাযথ রাজনৈতিক সংবেদনশীলতার সাথে মোকাবেলা করা হয়নি। শেখ মুজিবুর রহমানের আমলে পাহাড়িদের বাঙালি পরিচয়ে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা ছিল অদূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সঙ্কট সামরিক সমস্যা নয়Ñ এটি মূলত রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক ও সামরিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর সমাধান করতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাসিনুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের সঙ্কটকে শুধু সেনাবাহিনীর ওপর ছেড়ে দিলে হবে না। এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বের বিষয়। শান্তিবাহিনীর কার্যক্রমের সময়ও দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ভূমিকা ও বাস্তবতা বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, পাহাড়ে ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক পরিচয় নিশ্চিত করতে কার্যকর এনআইডি ব্যবস্থা চালু করা প্রয়োজন।
জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব:) ডেল এইচ খান বলেন, বাংলাদেশের মূলধারার রাজনীতিবিদদের বড় একটি অংশ পার্বত্য চট্টগ্রামে যেতে আগ্রহী নন। ফলে পাহাড়ের মানুষের বাস্তব সমস্যা ও সঙ্কট সম্পর্কে জাতীয় পর্যায়ে যথাযথ ধারণা তৈরি হচ্ছে না। পার্বত্য চট্টগ্রামের সঙ্কটের অন্যতম প্রধান কারণ ভূমির মালিকানা ও ভূমি ব্যবস্থাপনার জটিলতা। স্যাটেলাইট প্রযুক্তির যুগেও সেখানে পূর্ণাঙ্গ ভূমি জরিপ না হওয়া রাষ্ট্রীয় ব্যর্থতার পরিচয়।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব:) আবদুল ওহাব মিনার বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। অথচ স্বাধীনতার পর থেকে রাষ্ট্র পরিচালনায় নানা ব্যর্থতা ও রাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সঙ্কট জিইয়ে রয়েছে। আরো বক্তব্য রাখেনÑ এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দেিণর আহ্বায়ক আবদুল হালিম খোকন, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন ও সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








