নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউতে মিছিল সমাবেশ
নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির প্রতিবাদে জাতীয় প্রেস কাবের সামনে সমমনা জোটের বিক্ষোভ : নয়া দিগন্ত।

 

দেশব্যাপী আওয়ামী লীগ, ছাত্রলীগের অগ্নিসন্ত্রাসসহ নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাসী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টস, কর্মচারীরা সম্মিলিতভাবে প্রতিবাদী মিছিল সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টস, কর্মচারী  ঐক্য পরিষদের উদ্যোগে ও বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-পরীা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মিছিল সমাবেশে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি ও বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল ইসলাম (রতন), জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক  ও বিএমইউর উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন বক্তব্য রাখেন। মিছিলটি বিএমইউর চার পাশের সড়ক প্রদণি করে বি ব্লকের সামনে এসে সমাবেশের মাধ্যমে সম্পন্ন হয়। 
খন্দকার শফিকুল ইসলাম (রতন) বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ যখন বিএনপি সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন পতিত স্বৈরাচার দেশব্যাপী বোমাবাজিসহ নৈরাজ্য শুরু করেছে। এটা কোনো জাতীয় সংগঠন নয়, বরং লুটপাটকারী অর্থ পাচারের দল। বর্তমানে এরা নৈরাজ্য, ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত, এদেরকে ধরে আইনের হাতে তুলে দিতে হবে। সাবিনা ইয়াসমিন বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশব্যাপী অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। এদের হুঙ্কারকে শহীদ জিয়ার সৈনিকরা ভয় পায় না। 
এতে আরো উপস্থিত ছিলেন বিএমইউর পরিচালক মো: মাসুদ রানা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরীা নিয়ন্ত্রক মো: লুৎফর রহমান, উপ-পরীা নিয়ন্ত্রক মো: হুমায়ুন কবির, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিছ উর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান, প্রচার সম্পাদক শামীম আহম্মদ, মো: ইলিয়াছ খাঁন, মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: শহীদুল ইসলাম খোকন, মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, চিফ মেডিক্যাল টেকনোলজিস্ট মহসিন আকন্দ, বিএমইউ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শারমিন আক্তার, নার্সেস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: সুজন মিয়া, তৃতীয় শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন লিটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির নেতা মো: রাশেদ, মোহাম্মদ মকবুল হোসেন, মো: রাজু মিয়া, মোহাম্মদ নুরুল ইসলাম, মো: ফারুক হোসেন প্রমুখ।