
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে দীর্ঘদিনের পানিসঙ্কট দূর হওয়ায় স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারের মধ্যে।
লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে দুই সপ্তাহের কার্যক্রম শেষে গত মঙ্গলবার পানির ট্যাংকটি উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। এ সময় বার্মাছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান সুইসালা চৌধুরী বলেন, পাহাড়ের উঁচুতে বসবাসকারী শতাধিক পরিবার এতদিন নিচের ছড়া, খাল ও গর্ত থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করত। শুষ্ক মৌসুমে পানির উৎস শুকিয়ে গেলে দুর্ভোগ বেড়ে যেত। সেনাবাহিনীর উদ্যোগে তাদের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘব হয়েছে।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সেনাবাহিনী জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে পানিসঙ্কট কিছুটা লাঘব হবে বলে আশা করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








