রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেয়ার আহ্বান জাতিসঙ্ঘের
জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। ফাইল ছবি

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় দেয়।

এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, ‘আদালতের আজকের রায় এখন বাস্তব পদক্ষেপে রূপ নিতে হবে।’

আরো পড়ুন : রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতের রায়, যা বলল বাংলাদেশ

তিনি আরো বলেন, মিয়ানমারের দায়িত্ব ও দায়বদ্ধতা আদালত স্পষ্ট করেছে। এই রায় বিশ্বের সব দেশের জন্য শক্ত বার্তা—গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

আরো পড়ুন : জুমার খুতবায় খতিবদের বিশেষ নির্দেশনা দিলো সরকার

রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়ন, দুর্দশা ও অপমানকে মানবতার বিবেকের ওপর কলঙ্ক হিসেবে উল্লেখ করেন তিনি। একইসাথে রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান।