কর্মসংস্থানে ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান আইবিডব্লিউএফ সভাপতির

 

ব্যবসা-বাণিজ্যে সততা, ন্যায়নীতি ও আমানতদারি বজায় রাখার পাশাপাশি দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইসরাঈল মজুমদার ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে 
গত বুধবার সকালে কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে আইবিডব্লিউএফ কুমিল্লা দক্ষিণ জেলা আয়োজিত ব্যবসায়ী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা সভাপতি ইসরাঈল মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম ও জেলা উপদেষ্টা ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী। এ ছাড়া বক্তব্য দেনÑ ব্যারিস্টার আল মামুন রাসেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, খাইরুল ইসলাম ও মু. মাহফুজুর রহমান। জেলা সেক্রেটারি কাজী ইয়াছিনের সঞ্চালনায় সম্মেলনে বিভিন্ন উপজেলা ও পৌরসভার ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।