ময়মনসিংহে শীতার্তদের জন্য আশার ৪০০ কম্বল হস্তান্তর

 

ময়মনসিংহের অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০টি কম্বল হস্তান্তর করেছে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সাইফুর রহমানের হাতে কম্বলগুলো তুলে দেন আশা ময়মনসিংহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার হাফিজুর রহমান আকন্দ। এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার আমিরুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবদুুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কম্বল হস্তান্তরকালে জেলা প্রশাসক শীতার্ত মানুষের সহায়তায় আশার এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখে। এ কার্যক্রমে সম্পৃক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। ময়মনসিংহ অফিস।