মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয়কে বুকে ধারণ করে ২২তম আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে। প্রতিযোগিতার আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ ডিবেটিং কাব। বাংলা ও ইংরেজি ভাষায়, দুই পর্বে অনুষ্ঠিত ক্ষুরধার যুক্তি ও পাল্টা যুক্তির এই প্রতিযোগিতায় অংশ নেয় নবম ও দ্বাদশ শ্রেণীর ছয় শতাধিক ছাত্রছাত্রী। ১৯ নভেম্বর উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের অধ্য মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব:) নুরন নবী, উপাধ্য (প্রশাসন) মো: মাসুদ আলম এবং সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন। বাংলা ও ইংরেজি ভাষায় অনুষ্ঠিত ২২তম আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক (শিা) ও ডিবেটিং কাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন। প্রতিযোগিতার শেষাংশে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদপত্র দেয়া হয়। বিজ্ঞপ্তি।