লালমনিরহাটে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা উদ্বোধন প্রধানমন্ত্রীর

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে গতকাল দুই দিনের ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, শিামন্ত্রী, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরা উপদেষ্টা, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও ২ আসনের এমপি, এএইউবি ভিসি, বিভাগীয় কমিশনার, জেলাপ্রশাসন, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টি, তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দতা বিকাশ এবং দেশের বিভিন্ন প্রান্তের শিার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করাই এই প্রতিযোগিতা আয়োজনের মূল ল্য। বিজ্ঞপ্তি।