মোংলা ইপিজেডে ৮.০৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং

বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড মোংলা ইপিজেডে ৮.০৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্ট এক্সেসরিজ তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ ল্েয বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপ (বেপজা) গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে একটি ভূমি ইজারা চুক্তি স্বার করেছে।
প্রতিষ্ঠানটি বার্ষিক ১৯.৫০ মিলিয়ন কেজি গার্মেন্ট এক্সেসরিজ উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে পলি ব্যাগ ও শিট, গাম টেপ, স্কচ টেপ, প্যাকিং টেপ, মাস্কিং টেপ, মাস্টার ও ইনার কার্টন (প্রিন্টেড ও নন-প্রিন্টেড), হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, লেবেল পেপার, হেডার কার্ড, বারকোড/ বারকোড স্টিকার, নম্বরিং লেবেল, আরএফআইডি লেবেল, রাইডার, অ্যাডহেসিভ টেপ এবং সেলফ-অ্যাডহেসিভ স্টিকারস। প্রতিষ্ঠানটিতে ৪৪৮ জন বাংলাদেশী নাগরিকসহ ৪৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার পে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির পে ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব তাজউদ্দিন আহমেদ সজীব, চুক্তিতে স্বার করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে চুক্তি স্বার অনুষ্ঠান প্রত্য করেন।
চুক্তি স্বার অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো: মোহসীন হাসান নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।