
রান্নায় মশলা হিসেবে লবঙ্গের ব্যবহার বহু দিনের। চা থেকে শুরু করে বিভিন্ন পদে স্বাদ ও সুগন্ধ বাড়াতে এই মশলা ব্যবহার করা হয়। তবে শুধু রান্নার স্বাদ বাড়ানোই নয়, লবঙ্গের রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগুণও। বিশেষজ্ঞদের মতে, লবঙ্গে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের বিভিন্ন কাজে সহায়ক হতে পারে। বিশেষ করে লবঙ্গ চিবিয়ে খাওয়ার অভ্যাস থেকে মিলতে পারে কিছু উপকার। বিশেষ করে শীতের সময়টাতে খুশখুশে কাশি দূর হতে পারে লবঙ্গ চিবিয়ে খেলে। আরো কিছু উপকারিতা-
১. মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে : লবঙ্গে রয়েছে ইউজেনল নামের একটি প্রাকৃতিক উপাদান। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে। ফলে মুখের দুর্গন্ধ কমাতে লবঙ্গ কিছুটা সাহায্য করতে পারে। খাবারের পর একটি লবঙ্গ চিবিয়ে খেলে মুখে সতেজ অনুভূতিও হতে পারে।
২. হজমের সমস্যা কমাতে সহায়ক : লবঙ্গ দীর্ঘদিন ধরেই হজমের সমস্যা মোকাবেলায় ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি লালারস নিঃসরণে সাহায্য করতে পারে। পাশাপাশি পেট ফাঁপা, গ্যাস ও অস্বস্তি কমাতেও কিছুটা ভূমিকা রাখতে পারে।
৩. প্রদাহ কমাতে সাহায্য করতে পারে : লবঙ্গে থাকা ইউজেনলের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এই উপাদান শরীরের প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। তবে লবঙ্গ খেলেই শরীরের সমস্ত প্রদাহ দূর হয়ে যাবে, এমনটা ভাবার কারণ নেই।
৪. মুখ ও দাঁতের স্বাস্থ্যে উপকারী : দাঁতের ব্যথা কমানোর ক্ষেত্রে লবঙ্গের ব্যবহার বহু পুরনো। এর মধ্যে থাকা ইউজেনল সাময়িকভাবে ব্যথা কমাতে সাহায্য করতে পারে। তবে দাঁতের সংক্রমণ বা অন্য কোনো সমস্যার স্থায়ী চিকিৎসা হিসেবে লবঙ্গের ওপর নির্ভর করা উচিত নয়।
৫. অ্যান্টিঅক্সিড্যান্টের উৎস : লবঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট। এগুলো শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। ফলে সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে লবঙ্গের কিছু ইতিবাচক ভূমিকা থাকতে পারে।
লবঙ্গ উপকারী হলেও অতিরিক্ত খাওয়া ঠিক নয়। বেশি পরিমাণে লবঙ্গ খেলে মুখ ও পেটে অস্বস্তি হতে পারে। ইন্টারনেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








