ইরানের সাথে সীমান্ত বন্ধ করতে ইরাককে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ads

এএফপি
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর কৌশলের অংশ হিসেবে দেশটির সাথে থাকা দু’টি সীমান্ত ক্রসিং ছাড়া বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করতে ইরাকের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই দাবির কথা জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাগদাদের আলোচনা চলছে।
ফুয়াদ হুসেইন জানান, ইরানের সাথে ইরাকের অনেকগুলো সরকারি ও বেসরকারি সীমান্ত ক্রসিং রয়েছে। এর মধ্যে দু’টি চালু রেখে বাকি সবগুলো বন্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। যে দু’টি সীমান্ত ক্রসিং খোলা রাখার প্রস্তাব দেয়া হয়েছে, তার একটি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত।