মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চীনা ভাষা কোর্স উদ্বোধন
ads

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে চীনা ভাষা শিক্ষা কোর্স শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোবা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কেক কেটে এই কোর্সের উদ্বোধন করেন ভিসি  প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। সম্মানিত অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের প্রভাষক আকিব ইরফান। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি মেম্বার ইফানা হক। সিজিইডির পরিচালক ড. মোহম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ। এ সময় ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহউদ্দীন, সিজিইডির সহযোগী অধ্যাপক ড. সাবিহা সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহসিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে চীনা ভাষা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। বিজ্ঞপ্তি।