
ক্রীড়া প্রতিবেদক
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালে ফিল্ডিং করার সময় চোট পান বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক শুশ্রƒষা দিলেও কাজ হয়নি। শেষমেশ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ক্যারিবিয়ানদের ইনিংসের ৭৮তম ওভার চলাকালে ঘটে এই বিপত্তি। ফাইন লেগে সীমানার ঠিক আগে ডাইভ দিতে গিয়ে বাম পায়ের গোড়ালিতে চোট লাগে সাদমানের। সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় সাদমানের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ফিজিও বায়েজিদুল বলেন, সাদমান বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। পরবর্তীতে ও আর ফিল্ডিং করতে পারেননি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি ওর স্ক্যান করানো হয়েছে। চিকিৎসা একটু দীর্ঘমেয়াদি। দক্ষিণ আফ্রিকা সফরটাও অনিশ্চিত হতে পারে তার জন্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








