হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুল প্রথম

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ আয়োজিত জেলাপর্যায়ের হাতের লেখা প্রতিযোগিতায় (ক গ্রুপ) শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। গত শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শুক্রবার দুপুরে জেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল ইসলাম এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) আল-আমীন ইসলাম। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান বলে, ‘প্রথম স্থান অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য নিয়মিত অনুশীলন করেছি। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করতে চাই।’ শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘একই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

Advertisement