
ব্র্যাক ইউনিভার্সিটিতে ভাষাশিক্ষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে ‘এপিস্টেমিক রিকনফিগারেশনস ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ’ শীর্ষক এ সম্মেলন শুরু হয়। এতে ভাষা, জ্ঞান উৎপাদন ও ভাষাশিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা।
এই কনফারেন্সের আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল)। এটি বিআইএলের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে মোট ১৪৫টি গবেষণা উপস্থাপন করা হচ্ছে। এতে ২৫০ জনের বেশি শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থী অংশ নেন। দু’দিনব্যাপী এই আয়োজনে ছিল তিনটি মূল প্রবন্ধ উপস্থাপনা, দু’জন আমন্ত্রিত বক্তার আলোচনা, ‘রাইজিং স্টারস’ পর্ব এবং তিনটি কলোকুইয়াম সেশন।
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে গ্লোবাল নর্থের জ্ঞান ও একাডেমিক চর্চাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এগুলোকেই জ্ঞানের প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে। অন্য দিকে, গ্লোবাল সাউথের ভাষা, ইতিহাস, অভিজ্ঞতা ও নিজস্ব জ্ঞানচর্চা অনেক ক্ষেত্রে যথাযথ স্বীকৃতি পায়নি।’
কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পেনের ইউনিভার্সিটাট পম্পেউ ফাবরা এর প্রফেসর ড. ডেভিড ব্লক, দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব কেপটাউনের ড. আনা ডিউমার্ট এবং যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রফেসর পিটার আই ডি কস্তা।
দু’দিনব্যাপী এই কনফারেন্সে আমন্ত্রিত বক্তা হিসেবে ছিলেন চীনের ফুদান ইউনিভার্সিটির প্রফেসর ইয়ংইয়ান ঝেং এবং কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ড. আনোয়ার আহমেদ। ‘রাইজিং স্টারস’ পর্বে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. নাসরিন পারভীন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সিনিয়র লেকচারার মোহাম্মদ মশিউর রহমান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








