
কক্সবাজার অফিস
সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৬ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় সদস্যদের মতামত ও কণ্ঠভোটে ২০২৬-২০২৭ মেয়াদের ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার অফিসপ্রধান অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ সভাপতি এবং দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ (দৈনিক সময়ের কাগজ) এবং কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ (দৈনিক মানবকণ্ঠ)। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- মোহাম্মদ হাশিম (দৈনিক ভোরের ডাক), আনছার হোসেন (দৈনিক আমার দেশ), ইব্রাহিম খলিল উল্লাহ মামুন (দৈনিক সমকাল ও বাসস), মওলানা নুরুল হক চকোরী (দ্য মর্নিং নিউজ), আজাদ মনসুর (বাংলাদেশ বেতার), স ম ইকবাল বাহার চৌধুরী, আনোয়ার হোসাইন (দৈনিক আমার দেশ) ও শামশুল আলম শ্রাবণ (দৈনিক প্রতিদিনের সংবাদ)
উল্লেখ্য, কক্সবাজারের সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৩ সালে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে এ উদ্যোগ আরো গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ও সামাজিক নিরাপত্তা জোরদারে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন সমিতির সদস্যগণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








